News Flash

  • Home
  • Uncategorized
  • বুলন্দশহরে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু তিনটি শিশু-সহ ৭ জনের, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা যোগী আদিত্যনাথের
Image

বুলন্দশহরে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু তিনটি শিশু-সহ ৭ জনের, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা যোগী আদিত্যনাথের

বুলন্দশহর (উত্তর প্রদেশ), ১১ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের বুলন্দশহরে ফুটপাথে ঘুমিয়ে থাকা পুন্যার্থীদের পিষে দিল ঘাতক বাস| শুক্রবার ভোরে উত্তর প্রদেশের বুলন্দশহরে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনটি শিশু ও চারজন মহিলার| মৃতরা সকলেই একই পরিবারের সদস্য| দুর্ঘটনাটি ঘটেছে বুলন্দশহরের নারোয়ার গঙ্গাঘাটের কাছে| পুলিশ সূত্রের খবর, গত ৩ অক্টোবর হাথরস জনপদের চন্দপা থানার অন্তর্গত মোহনপুরা গ্রাম থেকে ৫৬ জন পুন্যার্থীর একটি দল বাসে চেপে বৈষ্ণোদেবী মন্দির দর্শনের জন্য বেরিয়েছিলেন| প্রথমে তাঁরা হরিদ্বারে পৌঁছেছিলেন| সেখান থেকে পুন্যার্থীবোঝাই বাসটি নারোরার গান্ধীঘাটে পৌঁছয়| রাত হয়ে যাওয়ার কারণে, আগ্রা-মুরাদাবাদ হাইওয়ের সন্নিকটে নারোরায় গান্ধীঘাট সংলগ্ন শ্মশান অভিমুখে রাস্তার ধারে বাস দাঁড় করানোর সিদ্ধান্ত নেন বাসের চালক|

পুন্যার্থীদের মধ্যে অনেকেই রাস্তার ধারে ফুটপাথে ঘুমিয়ে পড়েন| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শুক্রবার ভোরের দিকে প্রচণ্ড গতিতে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথের উপর উঠে পড়ে| ঘুমিয়ে থাকা তীর্থযাত্রীদের পিষে দিয়ে কোনও রকমে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে বাসটি| পালিয়ে যায় চালক| বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃতু্য হয় তিনটি শিশু ও চারজন মহিলার| পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে| মৃতদের পরিবার সূত্রের খবর, শুক্রবারই তাঁদের বাড়ি ফেরার কথা ছিল| কিন্তু, তার আগেই অকালেই মৃত্যু হল তিনটি শিশু ও চারজন মহিলার| পুলিশ ঘাতক বাস চালকের খোঁজে তদন্ত শুরু করেছে|

ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকস্তব্ধ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| পাশাপাশি দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top