News Flash

  • Home
  • Uncategorized
  • পূজার কেনাকাটায় মন্দা, বৃষ্টিকে দায়ী করল মার্চেন্ট অ্যাসোসিয়েশন
Image

পূজার কেনাকাটায় মন্দা, বৃষ্টিকে দায়ী করল মার্চেন্ট অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ পূজার কেনাকাটায় মন্দার জন্য বৃষ্টিকে দায়ী করল অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন৷ সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত রায়ের কথায়, কয়েকদিন ধরে অনবরত বৃষ্টিতে বাজারে লোক সমাগম হচ্ছে না৷ তবে পরিস্থিতির পরিবর্তন হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ সাথে তিনি যোগ করেন, ব্যবসায়ীদের দাবি মেনে উচ্চ হারে ট্রেড লাইসেন্স ফি আদায়ের সিদ্ধান্ত ত্রিপুরা সরকার প্রত্যাহার করে নেবে বলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আশ্বাস দিয়েছেন৷


আজ সাংবাদিক সম্মেলনে সুজিতবাবু বলেন, ত্রিপুরা সরকারের নয়া ট্রেড লাইসেন্স ফি কাঠামো নিয়ে ব্যবসায়ীদের মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছিল৷ রাজ্যের প্রত্যেক ব্যবসায়ী আতঙ্কিত ছিলেন, বিপুল অঙ্কের টাকা কীভাবে পরিশোধ করবেন৷ তাঁর কথায়, ত্রিপুরা সরকারের নয়া কাঠামো অনুসারে ফি মিটিয়ে দিতে গেলে ব্যবসা করা দায় হবে৷ বিভিন্ন ব্যবসায়িক সংগঠন মিলে মুখ্যমন্ত্রীর কাছে ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছি৷


তিনি জানান, গত সন্ধ্যায় অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তুষার চক্রবর্তীর নেতৃত্বে ১২ জনের ব্যবসায়ী প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সাথে সাক্ষাৎ করেছি৷ সুজিত বলেন, ত্রিপুরায় ট্রেড লাইসেন্স ফি নিয়ে নয়া সিদ্ধান্ত সম্পর্কে মুখ্যমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা হয়েছে৷ এতে পুরনো পদ্ধতিতেই ট্রেড লাইসেন্সের ফি ধার্য করার অনুরোধ জানানো হয়েছে৷ তিনি আরও বলেন, নয়া ফি কাঠামোর জন্য ব্যবসায়ীদের ভীষণ সমস্যার মুখে পড়তে হবে, সে-কথাও মুখ্যমন্ত্রীকে বোঝানো হয়েছে৷ তিনি আমাদের সমস্যা অনুভব করতে পেরেছেন এবং ফি কাঠামোর নয়া সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হবে বলে আশ্বাস দিয়েছেন৷ সুজিতবাবু জানান, মুখ্যমন্ত্রী নগরোন্নয়ন দফতরের সচিবকে দেওয়ালির পর ব্যবসায়ীদের সাথে আলোচনা করে নতুন ফি কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী চাইছেন, রাজ্যের আয় এবং ব্যবসায়ীদের সুবিধা দুটোই চিন্তার মধ্যে রেখে সিদ্ধান্ত নিতে হবে, বলেন সুজিত রায়৷


এদিকে, পূজার কেনাকাটায় মন্দার জন্য বৃষ্টিকে দায়ী করেছেন অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায়৷ তাঁর দাবি, গত কয়েকদিন ধরে আকাশ গুমোট বেঁধে রয়েছে৷ ফলে, সারাদিনই বৃষ্টিপাত হচ্ছে৷ বৃষ্টির জন্য মানুষ বাজারে আসতে পারছেন না৷ ফলে বিক্রিতে কিছুটা প্রভাব পড়েছে৷ এদিন তিনি জানান, মাঝে পূজার কেনাকাটায় বাজার চাঙ্গা হয়ে উঠেছিল৷ জিনিসপত্র বিক্রিও হয়েছে তরতর করে৷ অবশ্য আর্থিক মন্দাও এই পরিস্থিতির কিছুটা দায়ী বলে তিনি দাবি করেন৷ তাঁর কথায়, আর্থিক মন্দার প্রভাব গোটা দেশে পড়েছে৷ ফলে, ত্রিপুরাও এর প্রভাব থেকে বাদ যায়নি৷ তবে, প্রত্যেক ব্যবসায়ীর কাছে জিনিসপত্র যথেষ্ট মজুত রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top