News Flash

  • Home
  • Uncategorized
  • ধস শেয়ার বাজার, নিম্নমুখী সেনসেক্স ও নিফটি
Image

ধস শেয়ার বাজার, নিম্নমুখী সেনসেক্স ও নিফটি

মুম্বাই, ১ অক্টোবর (হি. স.) : মঙ্গলবার বাজার খুলতেই সেনসেক্স নামল ৭৩৭.৪৪ পয়েন্ট। নিফটিও নেমেছে ২২৬.৫৫ পয়েন্ট। সেনসেক্স এদিন স্থির হয়েছে ৩৭৯২৯.৮৯ পয়েন্টে। নিফটি সূচক স্থির হয়েছে ১১২৪৭.৯০ পয়েন্টে।

নিফটির ৫০ টি কোম্পানির মধ্যে ৪৪ টির শেয়ারের দামই এদিন কমেছে। যে কোম্পানিগুলির শেয়ারের দর সবচেয়ে কমেছে, তার মধ্যে আছে ইয়েস ব্যাঙ্ক, জি এন্টারটেনমেন্ট, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এসবিআই এবং গ্রাসিম। এই সংস্থাগুলির শেয়ারের দাম ৫.৪৯ শতাংশ থেকে ২৬.০৯ শতাংশ কমেছে। সেনসেক্সের অন্তর্ভুক্ত যে সংস্থাগুলির শেয়ারের দাম কমেছে, তার মধ্যে আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এসবিআই, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্ক। পাঞ্জাব মহারাষ্ট্র অ্যান্ড কো-অপারেটিভ ব্যাঙ্কে ম্যানেজিং ডিরেক্টর জয় টমাস রিজার্ভ ব্যাঙ্কের কাছে স্বীকার করেছেন, তিনি ছ’বছর ধরে অনাদায়ী ঋণের কথা গোপন করেছিলেন। এই ঋণের পরিমাণ ৬ হাজার কোটি টাকা। হাউসিং ডেভলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এই ঋণ নিয়েছিল।

ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করার জন্য গত এক মাসে বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে অর্থমন্ত্রক। বিদেশি বিনিয়োগকারী ও বিভিন্ন কর্পোরেট সংস্থার কর কমানো হয়েছে। সেইসঙ্গে কয়েকটি ব্যাঙ্কের সংযুক্তিকরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আর কিছুদিনের মধ্যে দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে দ্বিমাসিক রিভিউ বৈঠকে বসবে রিজার্ভ ব্যাঙ্ক। সেই বৈঠকে কী সিদ্ধান্ত হয়, সেদিকে নজর রাখবেন বিনিয়োগকারীরা। সেই সিদ্ধান্তের ওপরে শেয়ার সূচকের ওঠাপড়া নির্ভর করবে বলে পর্যবেক্ষকদের ধারণা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top