News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী মার্চ-এপ্রিলে বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন চালু হবে : জিন্দাল
Image

আগামী মার্চ-এপ্রিলে বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন চালু হবে : জিন্দাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ আগরতলার মহারাজা বীরবিক্রম মানিক্য বিমানবন্দরের অত্যাধুনিক টার্মিনাল ভবন ২০২০ সালের মার্চ অথবা এপ্রিল নাগাদ চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ কারণ, চলতি বছরের ডিসেম্বর নাগাদ নির্মাণ কাজ সমাপ্ত হবে বলে আশা করা যাচ্ছে৷ আজ সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উত্তর-পূর্বাঞ্চলের এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জীব জিন্দাল৷ তাঁর দাবি, আগরতলা বিমানবন্দরেই দেশের মধ্যে সর্বপ্রথম পুরো মানবশরীর স্ক্যান করার যন্ত্র বসানো হবে৷ তাতে সময় অনেক বাঁচবে বলে তিনি জানিয়েছেন৷
২০১৭ সালের ১৮ জুন আগরতলা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল৷ ওই টার্মিনাল ভবন নির্মাণে দরপত্রে ব্যয় ধরা হয়েছিল ৩৩৮ কোটি ৯৩ লক্ষ টাকা৷ কিন্তু, নতুন টার্মিনাল ভবন নির্মাণে মোট ব্যয় হবে ৪৩৮ কোটি টাকা৷ এদিন সঞ্জীব জিন্দাল জানিয়েছেন, সমস্ত আধুনিক বৈশিষ্ট্য পাওয়া যাবে এমবিবি বিমানবন্দরে৷ তাঁর দাবি, ত্রিপুরার ঐতিহ্যবাহী জায়গাগুলির বিভিন্ন কারুকার্য দিয়ে বিমানবন্দরের অভ্যন্তরীণ সাজগোজ করা হবে৷ তাছাড়া, অত্যাধুনিক সমস্ত সুযোগ-সুবিধা মিলবে এই বিমানবন্দরে৷


তিনি জানান, এমবিবি বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনে আন্তর্দেশীয় ১০০০ যাত্রী এবং আন্তর্জাতিক ২০০ যাত্রী ধারণ করার ক্ষমতা সম্পন্ন হবে৷ তাছাড়া থাকবে ২০টি চেক-ইন কাউন্টার, ৫-টি কাস্টমস কাউন্টার, ১০টি ইমিগ্রেশন কাউন্টার৷ এরই সাথে থাকছে, ৭-টি স্বয়ংক্রিয় দরজা, ৪-টি লিফ, ৪-টি স্বয়ংক্রিয় সিঁড়ি, ব্যাগেজ কনভেয়র ৩-টি আন্তর্দেশীয় এবং ১-টি আন্তর্জাতিক যাত্রীদের জন্য, ১৫০টি গাড়ি এবং ১০টি বাস পার্কিঙের সুবিধা৷


সঞ্জীব জিন্দাল এমবিবি বিমানবন্দর সম্পর্কে বলেন, উত্তর-পূর্বাঞ্চলের তৃতীয় সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরটি খুব সহসাই দ্বিতীয় সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হয়ে উঠবে৷ এদিন তিনি জানান, এমবিবি বিমানবন্দর নির্মাণ কাজ সমাপ্ত হতে কিছুটা বিলম্ব হচ্ছে৷ কারণ, আবহাওয়া এবং মাটির অবস্থার জন্য নির্মাণ কাজের জন্য অতিরিক্ত সময় লাগছে৷ তাঁর দাবি, খুব দ্রুতগতিতে নতুন টার্মিনাল ভবন নির্মাণের কাজ চলছে৷ এতে ধারণা করা হচ্ছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ সমাপ্ত হয়ে যাবে৷

এর পর টার্মিনাল ভবনটি চালু করার ক্ষেত্রে কিছু ছাড়পত্রের প্রয়োজন রয়েছে, তা বন্দোবস্ত করা হবে৷ তাঁর কথায়, টার্মিনাল ভবনের নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার পর ডিজিসিএ, দমকল বিভাগ, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক থেকে অনুমতি নিতে হবে৷ এতে অন্তত ৪ মাস সময় প্রয়োজন রয়েছে৷ তাই, ২০২০ সালের মার্চ অথবা এপ্রিলে এমবিবি বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, বলেন তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top