News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসে দমকল কর্মীর মৃত্যু, আহত আরো এক
Image

যান সন্ত্রাসে দমকল কর্মীর মৃত্যু, আহত আরো এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর ৷৷ যান সন্ত্রাসে এবার দমকল কর্মী প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়ে তাঁর ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

শনিবার দুপুর বারটা নাগাদ জম্পুইজলা থেকে বাড়ি ফেরার পথে টাকারজলা-গোলাঘাটি রোডের দয়ারাম পাড়া এলাকায় বোলেরো গাড়ির ধাক্কায় বাইক চালক সহ দুই জন গুরুতর আহত হন। টাকারজলা থানার ওসি অজয় দেববর্মা জানান, বোলেরো গাড়িটি একটি রয়েল এনফিল্ড বাইককে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। তাতে, বাইক চালক বিশালগড় জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা চিত্ত দেবনাথ(৩২) ও তাঁর ভাই শ্রীনিবাস দেবনাথ গুরুতর আহত হন। স্থানীয় জনগণ ছুটে এসে আহতদের উদ্ধার করে দয়ারাম পাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু, চিকিৎসকরা পেশায় দমকল কর্মী চিত্ত দেবনাথকে মৃত বলে ঘোষণা দেন। অজয়বাবু, আরও জানান, মৃতের ভাই শ্রীনিবাস দেবনাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা প্রথমে তাকে টিএমসি হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু সেখান থেকেও তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করে দেন চিকিৎসকরা।

টাকারজলা থানার ওসি-র দাবি, ঘাতক বোলেরো গাড়িটি খোঁজে বের করা হবে। ওই দুর্ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে। ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি ২৮৯, ৩৩৮, ৩০৪(এ) এবং এমবিআই ১৭৭, ৮৩,১৮৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে, দমকল কর্মী চিত্ত দেবনাথের মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া দিয়েছে পুলিশ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top