News Flash

  • Home
  • Uncategorized
  • বাজেট প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা মন্ত্রিসভার
Image

বাজেট প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা মন্ত্রিসভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর ৷৷ বাজেট প্রতিশ্রুতির বাস্তবায়ণ নিয়ে ত্রিপুরা মন্ত্রিসভা পর্যালোচনা করেছে। তাতে, ৪২টি প্রতিশ্রুতির মধ্যে ৩১টি ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। ৯টি প্রতিশ্রুতি উল্লেখযোগ্য কাজ হলেও সম্পূর্ণ বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। বাকি ২টি প্রতিশ্রুতি সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে বাস্তবায়ণ সম্ভব। শনিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এ-কথা জানান আইন ও শিক্ষা দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। তার দাবি, এই প্রথম ত্রিপুরায় বাজেট প্রতিশ্রুতি নিয়ে মন্ত্রিসভায় পর্যালোচনা হচ্ছে। কারণ, আমরা দায়বদ্ধ জনগনের প্রতি। ফলে, প্রতিশ্রুতি বাস্তবায়নে ক্রমাগত নজর রাখা জরুরি মনে করে ত্রিপুরা সরকার।

এদিন তিনি জানান, প্রতিশ্রুতি বাস্তবায়ন খুব জরুরি। সে-ক্ষেত্রে ক্রমাগত পর্যালোচনা খুব জরুরি। তিনি দাবি করেন, আজ বাজেট প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে মন্ত্রিসভায় দীর্ঘ আলোচনা হয়েছে। মূলত, প্রতিশ্রুতি বাস্তবায়নে স্থিতি নিয়ে পর্যালোচনা করেছে মন্ত্রিসভা। তাঁর কথায়, বাজেটে ৪২টি প্রতিশ্রুতি দিয়েছিল ত্রিপুরা সরকার। আজ পর্যালোচনায় দেখা গেছে, ৩১টি প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। তবে, ৯টি প্রতিশ্রুতি এখন বাস্তবায়ন হয়নি। কিন্তু, সেগুলির উল্লেখযোগ্য প্রগতি হয়েছে। খুব শীঘ্রই ওই প্রতিশ্রুতিগুলিও বাস্তবায়ন হবে বলে দাবি করেন তিনি। তিনি আরও জানান, ২টি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব নয়। কারণ, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা রয়েছে।

এদিন তিনি কিছু উদাহরণ তুলে ধরে বলেন, ৫০ জনের বেশি ছাত্র সংখ্যার স্কুলগুলিতে গ্যাস সিলিন্ডারের সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি ছিল বাজেটে। তাতে ১৭১১টি বিদ্যালয়ে ওই গ্যাস সিলিন্ডারের সংযোগ দেওয়া হয়েছে। তিনি আরো জানান, নতুন তিনটি বিএড কলেজ স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। বাজেটে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বহিঃরাজ্যে বিএড কোর্সের জন্য প্রথম ধাপে ১৬০১ জনকে সহজ কিস্তি ঋণ দেওয়া হয়েছে। মাধ্যমিক এবং দ্বাদশে কৃতি ছাত্রছাত্রীদের আইপ্যাড, ১৪টি কৃষক বন্ধু সেন্টার স্থাপন এবং আরও তিনটি নতুন আইটিআই স্থাপনের কাজ চলছে।

তিনি আরও জানান, সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার কারণে পর্যটকদের বন দপ্তরের লজে থাকার সুবিধা দেওয়া সম্ভব নয়। তেমনি, চা বাগানের জমিতে রাবার বাগান স্থাপনের অনুমতি দেওয়া যাবে না। আইন ও শিক্ষা দপ্তরের মন্ত্রীর কথায়, এই প্রথম ত্রিপুরায় বাজেট প্রতিশ্রুতির বাস্তবায়নে মন্ত্রিসভা পর্যালোচনা করছে। আগামী দিনেও এভাবেই জনকল্যানে কাজ করবে ত্রিপুরা সরকার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top