News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়াশিংটনের রাস্তায় চলল এলোপাথাড়ি গুলি : গুলিবিদ্ধ হয়ে মৃত্যু একজনের, জখম ৫ জন
Image

ওয়াশিংটনের রাস্তায় চলল এলোপাথাড়ি গুলি : গুলিবিদ্ধ হয়ে মৃত্যু একজনের, জখম ৫ জন

ওয়াশিংটন, ২০ সেপ্টেম্বর (হি.স.): ফের গুলি চলল ওয়াশিংটনের রাস্তায়। এবার ঘটনাস্থল হোয়াইট হাউস থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে, কলাম্বিয়া হাইটসের কলাম্বিয়া রোড এন ডাব্লিউ। আমেরিকার সময় অনুযায়ী, বৃহস্পতিবার রাত দশটার পরই ওয়াশিংটনের রাস্তায় এলোপাথাড়ি গুলির শব্দ শোনা যায়। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন একজন। এছাড়াও আরও ৫ জন জখম হয়েছেন।

ওয়াশিংটন ডিসি পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাত দশটার পরই কলাম্বিয়া হাইটসের কলাম্বিয়া রোড এন ডাব্লিউ-তে এলোপাথাড়ি গুলি চলতে থাকে। নির্বিচারে গুলি চালাতে থাকে বন্দুকবাজ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। এছাড়াও আরও ৫ জন জখম হয়েছেন। জখম অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আততায়ী গ্রেফতার হয়েছে কি না, তা এখনও পর্যন্ত জানা জায়নি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top