News Flash

  • Home
  • Uncategorized
  • ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে সমালোচনা কাম্য, ভুল করলে চাবুক মেরে শুধরে দেবেন : শিক্ষামন্ত্রী
Image

ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে সমালোচনা কাম্য, ভুল করলে চাবুক মেরে শুধরে দেবেন : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্ঢেম্বর৷৷ ভুল শুধরে না দিলে ত্রিপুরার উন্নয়ন করা সম্ভব নয়৷ তাই, সমালোচনা করুন, তবে তা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে হোক, সেটাই কাম্য৷ মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে এ-কথা বলেন ত্রিপুরার শিক্ষা ও আইন দফতরের মন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর সাফ কথা, ভুল করলে গণতান্ত্রিক চাবুক মেরে শুধরে দেবেন৷


প্রসঙ্গত, আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত তিনদিন ব্যাপী মিডিয়া ওয়ার্কশপ কাম ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ শেষ হয়েছে৷ তথ্য ও সংসৃকতি দফতরের উদ্যোগে এবং আগরতলা প্রেস ক্লাবের সহযোগিতায় ১৫ থেকে ১৭ সেপ্ঢেম্বর পর্যন্ত এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে৷ আজ সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷


প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ৷ আইনসভা, কার্যনির্বাহী (সাধারণ প্রশাসন) ও বিচার বিভাগ, এই তিন স্তম্ভের দুর্বলতা সৃষ্টি হলে চতুর্থ স্তম্ভ তা দূর করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে থাকে৷ তাঁর মতে, শিক্ষকতা ও সাংবাদিকতা কোনও পেশা নয়, এটা একটা আদর্শ বা সমাজসেবা৷ তিনি সাংবাদিকদের সেই আদর্শকে দিশা হিসেবে গ্রহণ করে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কাজ করার পরামর্শ দেন৷


তাঁর কথায়, এই তিনদিনের কর্মশালায় সাংবাদিকতা বিষয়ে অনেক আলোচনা হয়েছে৷ এখান থেকে সাংবাদিকরা অনেক কিছু শিখতে পেরেছেন ৷ এই শিক্ষা তাঁদের সাংবাদিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে ৷ তিনি আরও বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হল ত্রিপুরাকে এক ত্রিপুরা ও শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে গড়ে তোলা ৷ এই লক্ষ্যে পৌঁছার জন্য সাংবাদিকদের তিনি সরকারের পাশে থাকার আহ্বান জানান ৷ সরকার ভুল পথে পরিচালিত হলে সংবাদ মাধ্যমকে সেই ভুল ধরিয়ে দিতেও তিনি আহ্বান জানান৷ তাঁর সাফ কথা, গণতান্ত্রিক চাবুক দিয়ে মেরে শুধরে দেবেন৷ পরবর্তী সময়ে এ-ধরনের কর্মশালা আগরতলা ছাড়া বিভিন্ন জেলাতেও করার জন্য তিনি তথ্য ও সংসৃকতি দফতর এবং প্রেস ক্লাবকে পরামর্শ দেন৷
অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন বিশিষ্ট সাংবাদিক ও ত্রিপুরা সংবাদপত্র সোসাইটির সম্পাদক অরুণ নাথ৷ তিনি বলেন, সাংবাদিকতা এমন একটা পেশা যা অন্য সব পেশা থেকে সম্পূর্ণ আলাদা৷ যার মধ্য দিয়ে সাংবাদিকরা সমস্ত মানুষের কাছে পৌঁছতে পারেন৷ তিনি সাংবাদিকদের সূত্র নির্ভর না হওয়ার পরামর্শ দেন৷ সূত্র নির্ভর হয়ে পড়লে সংবাদ লেখার ক্ষেত্রে মুন্সিয়ানা গড়ে ওঠে না বলেও তিনি উল্লেখ করেন৷
অনুষ্ঠানে কলকাতা থেকে আগত বিশিষ্ট সাংবাদিক মউপিয়া নন্দী বলেন, শুধু নির্দিষ্ট কয়দিনের কর্মশালায় নয়, সাংবাদিকদের প্রতিটি মুহূর্তে সমাজের প্রতিটি মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে৷ তিনি বলেন, একজন সাংবাদিক যত বেশি মানুষের সাথে মিশবেন ততই তাঁর দক্ষতা বৃদ্ধি পাবে৷ আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার তাঁর বক্তব্যে এ-ধরনের কর্মশালা প্রতিবছর করার উপর গুরুত্ব আরোপ করেন৷ এ-ধরনের কর্মশালা রাজ্যের নতুন সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷


অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন তথ্য ও সংসৃকতি দফতরের অধিকর্তা রতন বিশ্বাস৷ ধন্যবাদসূচক বক্তব্য পেশ করেন তথ্য ও সংসৃকতি দফতরের উপ-অধিকর্তা ভাস্কর দাশগুপ্ত৷ সমাপ্তি সংগীত পরিবেশন করেন তথ্য ও সংসৃকতি দফতরের শিল্পীগণ৷ তিনদিনের কর্মশালায় রাজ্যের ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেছিলেন৷ শেষ দিনে অতিথিগণ তাঁদের হাতে শংসাপত্রও তুলে দেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top