News Flash

  • Home
  • Uncategorized
  • চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন, ধৃত তিন
Image

চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন, ধৃত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্ঢেম্বর৷৷ মোবাইল চোর সন্দেহে এক যুবককে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে খুন করা হয়েছে৷ ওই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে৷


ঊনকোটি জেলার কুমারঘাট থানাধীন সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের রেল কলোনির বাসিন্দা কিষাণ দেবনাথ (২০)-এর সংঘবদ্ধ হামলায় মৃত্যু হয়েছে৷ তার বিরুদ্ধে গতকাল রাতে মোবাইল চুরির অভিযুক্ত উঠেছে৷ পুলিশ জানিয়েছে, রেল কলোনির বাসিন্দা দিলীপ দাসের মোবাইল গতকাল রাতে চুরি হয়েছিল৷ তাঁর অভিযোগ, কিষাণ দেবনাথ মোবাইল চুরি করেছে৷ তাকে সন্দেহ করার কারণ হল, ইতিপূর্বেও তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে৷


কুমারঘাট থানার কর্তব্যরত পুলিশ অফিসার জানিয়েছেন, আজ সকালে দিলীপ দাস আরও তিনজনকে সাথে নিয়ে রেল কলোনী মাঠ সংলগ্ণ স্থানে কিষাণ দেবনাথকে প্রচণ্ড মারধর করেছেন৷ এতে গুরুতরভাবে আহত হয় কিষাণ৷ তার মা খবর পেয়ে বিষয়টি কুমারঘাট থানায় জানান৷ খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে তাকে উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু, তাকে বাঁচানো সম্ভব হয়নি৷ কুমারঘাট হাসপাতালে তার মৃত্যু হয়েছে৷


তিনি জানান, ওই ঘটনায় পুলিশ দিলীপ দাস, সুকেশ দাস এবং রঞ্জন সুত্রধরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছিল৷ আদালত তাদের জেল হেফাজতে পাঠিয়েছে৷ প্রকাশ্য দিবালোকে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় কুমারঘাট রেল কলোনি এলাকা থমথমে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top