News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসির সব আসনেই লড়বে বিজেপি : বিপ্লব
Image

এডিসির সব আসনেই লড়বে বিজেপি : বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্ঢেম্বর ৷৷ এডিসিতেও ঝুলি খালিই থাকবে আইপিএফটি’র৷ কারণ, ২৮টি আসনেই বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে৷ দলের প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা অকপটে জানিয়েছেন৷ মঙ্গলবার এডিসি নির্বাচনকে লক্ষ্য রেখে প্রচার কৌশল স্থির করার জন্যই বাছাই করা ৩০ জন প্রচারকদের নিয়ে ত্রিদিবসীয় কর্মশালায় যোগ দিয়ে বিপ্লব কুমার দেব দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন৷


এদিন তিনি বলেন, ২০২০ সালের মাঝামাঝি সময়ে এডিসি নির্বাচন রাজ্যে অনুষ্ঠিত হবে৷ সেই লক্ষ্যে জনজাতি অংশের ভোটারদের কাছে বিজেপি’র আদর্শ তুলে ধরতে হবে৷ সেই লক্ষ্যে বাছাই করা প্রচারকদের প্রত্যেক ভোটারের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে৷ তিনি বলেন, রাজ্য সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ তাদের কাছে তুলে ধরার পাশাপাশি বিজেপির প্রতি ভোটারদের আকর্ষন বাড়াতে হবে৷
তাঁর দাবি, দীর্ঘ বাম শাসনে এডিসি’র আশানুরূপ উন্নয়ন হয়নি৷

শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ক্ষেত্রে এডিসি সামনের সাড়িতে এগিয়ে আসেনি৷ তাঁর বক্তব্য, রাজ্যের ৬৮ শতাংশ জমি এডিসি এলাকাতে অবস্থিত৷ তাঁর মতে, এডিসিকে অধীক ক্ষমতা এবং সরাসরি অর্থ প্রদান করা হলে কর্ম সংস্থান ও শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবায় ক্ষেত্র বিস্তারিত হবে৷


এদিন তিনি জানান, এডিসি নির্বাচনে উভয় শাসক দল প্রতিদ্বন্দ্বিতা করবে৷ তাই, বাছাই করা ৩০ জন প্রচারককে প্রচারের গুরু দাবিত্ব দেওয়া হচ্ছে৷ এডিসি নির্বাচনে বিজেপির প্রতিদ্বন্দ্বিতার মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ঘিরে আইপিএফটি’র ঝুলি শূণ্য থাকবে বলেই মনে করা হচ্ছে৷ কারণ, ত্রিস্তর পঞ্চায়েতের ফলাফল এডিসি নির্বাচনেও প্রতিফলিত হবে বলেই ধারণা করা হচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top