News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশে গোদাবরীর জলে তলিয়ে গেল যাত্রীবোঝাই নৌকা, নিখোঁজ ৩৫
Image

অন্ধ্রপ্রদেশে গোদাবরীর জলে তলিয়ে গেল যাত্রীবোঝাই নৌকা, নিখোঁজ ৩৫

কাকিনাডা (অন্ধ্রপ্রদেশ), ১৫ সেপ্টেম্বর (হি.স.) : গোদাবরী নদী লঞ্চ ডুবি। নিখোঁজ ৩৫ জন যাত্রী। রবিবার দুপুর ২টো নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায়। এদিন দুপুরে ৬৫-র বেশি যাত্রী নিয়ে লঞ্চটি দেবীপট্টনমের গান্ডিপোচ্চামা মন্দির থেকে পাপিকোন্ডালুর দিকে যাচ্ছিল সেই সময় প্রায় ৬৫-র বেশি যাত্রী নিয়ে লঞ্চটি গোদাবরী নদীর জলে তলিয়ে যায়।


প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে নিখোঁজ ৩৫ জন যাত্রী যার মধ্যে বেশির ভাগ মহিলা ও শিশু । ১৪ যাত্রী সাঁতারকেটে পারে ওঠে। অন্যদিকে মোটর বোট ব্যবহার করে ১০জন যাত্রী টুটুগুণ্টা থেকে উদ্ধার করে উদ্ধারকারি দলের সদস্যরা। রাজাহমুদ্রা থেকে ওএনজিসি হেলিকপ্টার আনিয়ে উদ্ধার কাজ চালানো হয়। দুইটি দলে ভাগ হয়ে এনডিআরএফের জওয়ানরা উদ্ধার কাজ চালাচ্ছে।


প্রাথমিক তদন্তের পর পুলিশ অনুমান বন্যা ও খারাপ আবহাওয়া সত্বেও ফেরি পরিষেবা বজায় রাখার সিদ্ধান্ত নেয় ফেরি মালিকেরা তার জেরেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। প্রাথমিক তদন্তের মনে করা হচ্ছে রয়্যাল ভিসটার এই লঞ্চটি প্রযুক্তিগত ত্রুটির পাশাপাশি বন্যার জেরে মাঝ নদীতে উল্টে যায়।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top