News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে কর্মসংস্থানের অভাব নেই, অভাব যোগ্য চাকরিপ্রার্থীর, দাবি কেন্দ্রীয়মন্ত্রী সন্তোষ কুমারের
Image

দেশে কর্মসংস্থানের অভাব নেই, অভাব যোগ্য চাকরিপ্রার্থীর, দাবি কেন্দ্রীয়মন্ত্রী সন্তোষ কুমারের

লখনউ, ১৫ সেপ্টেম্বর (হি.স.) নরেন্দ্র মোদী সরকারের ১০০ দিন পূর্ণ উপলক্ষ্যে উত্তরপ্রদেশের এক অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রম এবং রোজগারমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার জানিয়েছেন, দেশে কর্মসংস্থানের অভাব নেই। বহু জায়গায়ে বিভিন্ন পদে শূন্য আসন পরে থাকলেও যোগ্য ব্যক্তি পাওয়া যায়নি। কেন্দ্রীয়মন্ত্রীর এমন দাবিকে নস্যাৎ করে দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং বিএসপি সুপ্রিমো মায়াবতী।


বরেলিতে সন্তোষ কুমার গাঙ্গোয়ার জানিয়েছেন, বাজারকে শক্তিশালী করার জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী মাস থেকে জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় শ্রম এবং রোজগার আইন কার্যকর করা হবে। এরপরে শ্রীনগরে ১০০ শয্যার একটি হাসপাতাল গড়ে তোলা হবে। কেন্দ্রীয় সরকার এই একশো দিনে অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে কয়েক কোটি অদক্ষ শ্রমিক এবং সাধারণ মানুষ লাভবান হয়েছেন।

ছোট ব্যবসায়ীদে জন্য প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে। সরকারের উদ্দেশ্য ন্যূনতম বেতন, পারিশ্রমিক আর পেনশন প্রতিটি সেক্টরে চালু করা। দেশের আর্থনীতির বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে কেন্দ্র। কর্মসংস্থানের অভাব নেই। যেটা অভাব তা হল পেশাদারদের। স্থানীয় যে সকল প্রকল্পের কাজ চলছে তা দ্রুত তরান্বিত করার আশ্বাস দিয়েছেন তিনি।


কেন্দ্রীয় মন্ত্রীর এমন দাবিকে নস্যাৎ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং বিএসপি সুপ্রিমো মায়াবতী। কেন্দ্রীয়মন্ত্রীর এমন দাবিকে হাস্যকর বলে কটাক্ষ করেছেন বিএসপি সুপ্রিমো। প্রিয়াঙ্কা গান্ধী বঢরা দাবি করেছেন, কোনও কর্মসংস্থান তৈরি হয়নি। যে সকল কর্মসংস্থান ছিল তাও কেন্দ্রীয় আর্থিক নীতির ফলে চলে গিয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top