News Flash

  • Home
  • Uncategorized
  • উপজাতি এলাকায় শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে পৌঁছে দেওয়া যায়নি, তাই ড্রপআউট বাড়ছে : মেবার
Image

উপজাতি এলাকায় শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে পৌঁছে দেওয়া যায়নি, তাই ড্রপআউট বাড়ছে : মেবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ অল ত্রিপুরা এনজিও এসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার সুকন্তা একাডেমি অডিটোরিয়ামে মাধ্যমিক ড্রপআউট উপজাতি ছাত্রছাত্রীদের সাফল্য বিষয়ক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া৷


অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রীদের হাতে স্মারক তুলে দেন দপ্তরের মন্ত্রী শ্রী জমাতিয়া৷ অল ত্রিপুরা এনজিও এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজাতি কল্যাণমন্ত্রী এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন৷ উপজাতি ছাত্রছাত্রীদের মধ্যে যারা মাধ্যমিকে ড্রপ আউট হয়ে যাচ্ছে, তাদেরকে তুলে এনে উপযুক্ত পাঠদানের মধ্য দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত করে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি৷ এক্ষেত্রে সাফল্যের হার ৭০ শতাংশ৷


উপজাতি কল্যাণমন্ত্রী বলেন, উপজাতি এলাকায় শিক্ষা ব্যবস্থা, এখনও সঠিকভাবে সঠিক মানে পৌঁছে দেওয়া যায়নি৷ ফলে ড্রপআউটের সংখ্যা বাড়ছে৷ ড্রপআউট ছাত্রছাত্রীরাও যাতে সাফল্য পেতে পারে সেজন্যই ড্রপআউট সেন্টারের মাধ্যমে তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিচ্ছে ড্রপআউট সেন্টারগুলো৷ এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় বলে উল্লেখ করেন উপজাতি কল্যাণমন্ত্রী৷ এ ধরনের উদ্যোগকে সরকার প্রয়োজনীয় সাহায্য করবে বলেও তিনি আশ্বস্ত করেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা, বিধায়ক রামপদ জমাতিয়া প্রমুখ৷ অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজাতি ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top