News Flash

  • Home
  • Uncategorized
  • অসমের ডিমা হাসাওয়ে গ্রেফতার এনএসসিএন (আর)-এর এক জঙ্গি
Image

অসমের ডিমা হাসাওয়ে গ্রেফতার এনএসসিএন (আর)-এর এক জঙ্গি

হাফলং (অসম), ১১ সেপ্টেম্বর (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে গ্রেফতার হয়েছে নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন (আর)-এর এক সক্রিয় ক্যাডার। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে হাফলং থানার অন্তর্গত বাগেটার থেকে ডিমা হাসাও জেলা পুলিশ এবং ১১ আসাম রাইফেলসের যৌথ বাহিনী এক অভিযানে নেমে হাইনামটিউং নিউমে (৩৬) নামের এনএসসিএন (আর) জঙ্গি সংগঠনের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

ধৃত এনএসসিএন (আর) জঙ্গি সংগঠনের সদস্যের কাছ থেকে একটি মোবাইল সিম এবং অর্থ দাবিপত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। ধৃত জঙ্গি সদস্যের বাড়ি ডিমা হাসাও জেলার পি পাইসা গ্রামে। ডিমা হাসাও জেলার পুলিশ সুপার শ্রীজিৎ টি জানিয়েছেন, ধৃত এনএসসিএন জঙ্গি ডিমা হাসাও জেলায় হুমকি দিয়ে অর্থ আদায়ের সঙ্গে জড়িত ছিল। ধৃত এনএসসিএন-এর এই জঙ্গি সদস্য হেইনামটিউং নিউমে পুলিশের জেরার মুখে স্বীকার করেছে যে ডিমা হাসাওয়ে এনএসসিএন জঙ্গি সংগঠনের হয়ে অর্থ আদায় করত। ২০০৮ সালে সে প্রথমে এনএসসিএন-এর আইএম গোষ্ঠীতে যোগ দেয়। পরবর্তীতে ২০১৪ সালে সে এনএসসিএন (আর অর্থাৎ রিফর্মেশনে যোগ দিয়ে বর্তমানে ডিমা হাসাওয়ে নিয়োজিত ছিল।

ধৃত এনএসসিএন জঙ্গি সদস্যকে পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানান পুলিশ সুপার। উল্লেখ্য, ডিমা হাসাও জেলার সীমান্তবর্তী অসম-নাগাল্যান্ড, অসম-মণিপুর সীমানা অতিক্রম করে এসে ডিমা হাসাও জেলার প্রত্যন্ত গ্রামগুলিতে গ্রামের বাসিন্দাদের কাছ থেকে সে অর্থ আদায় করে আসছে দীর্ঘদিন থেকে। এমন-কি বিভিন্ন সময় সীমান্তবর্তী গ্রামগুলিতে অসামাজিক ও নাশকতামূলক কাজ চালিয়ে পুলিশ সেনা পৌঁছার আগেই নাগাল্যান্ড মণিপুরে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। তাছাড়া দীর্ঘদিন থেকে ডিমা হাসাও জেলা এনএসসিএন জঙ্গি সংগঠনের কাছে অবাধ বিচরণ ভূমি হিসেবে পরিচিত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top