News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে রাহুল, ওমরের মন্তব্যকে হাতিয়ার করেছে পাকিস্তান
Image

কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে রাহুল, ওমরের মন্তব্যকে হাতিয়ার করেছে পাকিস্তান

জেনিভা, ১০ সেপ্টেম্বর (হি.স.) : পাকিস্তান জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে (ইউএনএইচআরসি)  কংগ্রেস  প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এবং  প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর বক্তব্য উদ্ধৃত করেছেন।

ইউএনএইচআরসি বৈঠকে পাকিস্তানের পেশ করা একটি নথির প্রথম পৃষ্ঠায় রাহুল গান্ধী ও ওমর আবদুল্লাহর বক্তব্য প্রকাশিত হয়েছে।  ফাঁস হওয়া নথিটি পাকিস্তানি গণমাধ্যমে প্রচার করা হচ্ছে।
নথির প্রচ্ছদ পৃষ্ঠায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জার্মান স্বৈরাচারী শাসক অ্যাডল্ফ হিটলারের সাথে তুলনা করে তাঁকে ‘এশিয়ার নীরব হিটলার’ হিসাবে বর্ণনা করা হয়েছে।  নাৎসি জার্মানির প্রতীক স্বস্তিককেও তাঁর ছবির পাশে দেখানো হয়েছে।  নথির শিরোনাম রাখা হয়েছে কাশ্মীরের সমর্থন, মানবতার সমর্থন।
নথিতে রাহুল গান্ধীর “জম্মু ও কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘন ও বাড়াবাড়ি”  বক্তব্যকে নথিতে শিরোনাম করা হয়েছে। রাহুল গান্ধীর যে বক্তব্যকে হাতিয়ার করা হয়েছে  তা হল, ‘‘জম্মু ও কাশ্মীরের জনগণকে স্বাধীনতা ও নাগরিক অধিকার বঞ্চিত করার জন্য এখন ২০ দিন হয়ে গেছে।  বিরোধী দল ও সংবাদমাধ্যমের নেতারা শ্রীনগর সফর করার চেষ্টা করলে তারা নিজেরাই প্রশাসনের অমানবিকতা এবং রাষ্ট্রের জনগণের উপর শক্তি প্রয়োগের নগ্ন ব্যবহারের অভিজ্ঞতা অর্জন করেছিলেন। ”

ওমর আবদুল্লাহকে উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে,  “ভারত সরকারের একতরফা ও হতবাগ করা সিদ্ধান্তের সুদূরপ্রসারী এবং বিপজ্জনক পরিণতি হবে।  এটি কাশ্মীরি জনগণের উপর আক্রমণ।  এই রায়টি একতরফা, অবৈধ এবং অসাংবিধানিক।  একটি দীর্ঘ এবং কঠিন সংগ্রাম হবে।  আমরা এর জন্য প্রস্তুত। “
নথিতে বলা হয়েছে যে পাকিস্তানের সমর্থন কাশ্মীরি জনগণকে উৎসাহিত হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top