News Flash

  • Home
  • Uncategorized
  • মাথা থেঁতলে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

মাথা থেঁতলে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর ৷৷ মাথা থেঁতলে যাওয়া এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ আজ সকালে পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা থানাধীন আদরিনী চা বাগান এলাকায় পেশায় শিক্ষক প্রদীপ দেবনাথের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ কারণ, দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে, নাকি তাঁকে খুন করা হয়েছে, তা নিয়ে অস্পষ্টতা দেখা দিয়েছে ৷ তাঁর বাইকটি কিছুটা দূরে মিলেছে বলে পুলিশ জানিয়েছে৷


এদিন সকালে আদরিনী চা-বাগান সংলগ্ণ ডাম্পিং স্টেশনের কাছে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় জনগণ৷ রাস্তার পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থেকে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে রক্তমাখা দেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসেন দমকল কর্মীরা৷


দমকল কর্মী নকুল দেববর্মা বলেন, দেহটি পড়ে থাকতে দেখে আমাদের ফোনে খবর দেওয়া হয়৷ সে অনুযায়ী দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় ৷ সেখান থেকে রক্তমাখা দেহটি উদ্ধার করে তাঁরা জিবি হাসপাতালে নিয়ে যান ৷ তিনি জানান, মৃতদেহের পাশে একটি স্ফেন্ডার বাইক পাওয়া গেছে৷ বাইকটির নম্বর টিআর ০১ এফ ৬০২৩৷


এনসিসি থানার পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে৷ তাঁর নাম প্রদীপ দেবনাথ৷ পেশায় শিক্ষক হলেও ওই ব্যক্তি জমি কেনাবেচা চক্রের সাথে জড়িত ছিলেন৷ আশঙ্কা করা হচ্ছে, এ ধরনেরই কোনও বিরোধের জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে৷ তবে, দুর্ঘটনায়ও তাঁর মৃত্যু হতে পারে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ময়না তদন্তের পর তাঁর মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top