News Flash

  • Home
  • Uncategorized
  • মতাইয়ে স্বামীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্ত্রী
Image

মতাইয়ে স্বামীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৯ সেপ্ঢেম্বর ৷৷ পারিবারিক বিবাদের জেরে স্ত্রী-র হাতে খুন হলেন স্বামী৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের অধীন মতাইয়ের নতুনপাড়ার ঘটনায় স্ত্রী-কে গ্রেফতার করেছে পুলিশ৷ খুনে সহযোগী অন্য দুই যুবক পলাতক বলে জানিয়েছে পুলিশ৷


পিআর বাড়ি থানার পুলিশ জানিয়েছে, রবিবার রাতে রবি ত্রিপুরাকে তার স্ত্রী মায়া দেবনাথ ত্রিপুরা খুন করেছেন৷ তাই তাকে গ্রেফতার করা হয়েছে৷ স্বামী-কে হত্যা সম্পর্কে মায়া ত্রিপুরা জানান, প্রতিদিন মদমত্ত অবস্থায় তাঁর স্বামী বাড়ি ফিরে তাকে মারধর করতেন৷ সংসারে কোনও টাকা দিতেন না৷ উল্টো সন্তানদের সামনেই তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন তাঁর স্বামী৷


তিনি বলেন, ওই অত্যাচার সহ্য হচ্ছিল না৷ তাই, রবিবার রাতে তাঁকে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করেছি৷ এদিকে, আজ সকালে পুলিশ এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়৷ খুনের ঘটনার সাথে মৃতের স্ত্রী জড়িত সন্দেহে তাঁকে প্রথমে আটক করে পুলিশ৷

থানায় জিজ্ঞাসাবাদে তিনি স্বামী-কে খুন করেছেন বলে স্বীকার করেন৷ তবে ওই খুনের ঘটনায় আরও দুই যুবক জড়িত রয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ তারা পলাতক এবং পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালিয়েছে৷ এ-ঘটনায় পরকীয়া সম্পর্কের জেরে ওই স্ত্রী-র হাতে স্বামী খুন হয়েছেন কিনা, তা-ও পুলিশ খতিয়ে দেখছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top