News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারে দূর্ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তি
Image

শান্তিরবাজারে দূর্ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২ সেপ্ঢেম্বর ৷৷ সোমবার সকাল আনুমানিক ১০ ঘটিকায় শান্তিরবাজার মহকুমার অলইছড়া বাজার সংলগ্ণ এলাকায় পথ দুর্ঘটনা ঘটেছে৷ শান্তিরবাজার হর্টিকালচারে কর্মরত দুইজন কর্মী টিআর০১-জে-০৩২৮ নাম্বারের গাড়ি করে আগরতলা থেকে শান্তিরবাজারের উদ্দেশ্যে রওনা হলে অলইছড়া বাজার সংলগ্ণ এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনায় গাড়িতে থাকা ভরেন চক্রবর্তী (৬০) নামে এক ব্যক্তি আহত হয়৷


অপরদিকে গাড়ি চালক হিরেন্দ্র দেববর্মা (৫০) অল্পবিস্তর আহত হয়৷ দুর্ঘটনার খবর পেয়ে শান্তিরবাজারের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়৷ এই দুর্ঘটনা সম্পর্কে গাড়ি চালক হিরেন্দ্র দেববর্মার কাছে জানতে চাইলে তিনি কোন প্রকার সদ উত্তর দিতে পারেননি৷ ঘটনাস্থলে উপস্থিত লোকমুখে গুঞ্জন শোনা যাচ্ছিলো গাড়িটি খুব দ্রুতগতিতে চলছিলো, আর চালকের অসাবধানতার কারণেই গাড়িটি জাতীয় সড়ক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুটিতে সজোরে ধাক্কা দেয়৷ এনিয়ে লোকজনের মনে নানা প্রশ্ণ জাগছে৷


সকলের মনে একটাই প্রশ্ণ উকিঝুঁকি মারছে গাড়ি চালক হিরেন্দ্র দেববর্মা আদৌও কি সুস্থ অবস্থায় ছিলো? উনার এই ধরনের অসাবধানতার কারণে আরো বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো বলে অভিমত ব্যক্ত করছেন শান্তিরবাজারের লোকজন৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠু তদন্তে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top