News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যেও এসমা আইন চালু করতে চলেছে সরকার
Image

রাজ্যেও এসমা আইন চালু করতে চলেছে সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট৷৷ দেশের অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরাতেও বিজেপি আইপিএফটি জোট সরকার কার্য্যকর করতে চাইছে এসমা তথা এসেনসিয়াল সার্ভিস মেন্টেনেন্স অ্যাক্ট ১৯৬৮৷ যার ফলে সাধারণ নাগরিকদের প্রয়োজনীয় পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোন ধরনের বিঘ্ন না ঘটে৷


এসমা হচ্ছে ভারতের সংসদের পাশ করা এমন একটি আইন যার মাধ্যমে রাজ্য সরকার যেকোন সরকারী কর্মচারী কিংবা কর্মচারীদের সংগঠনের তরফ থেকে আন্দোলনের নামে ধর্মঘট, বন্ধ ডাকার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে সাধারণ জনগণের নাগরিক সুযোগ সুবিধা যাতে বিঘ্নিত না হয় সেদিকে কঠোর নজরদারী রাখা৷


মহাকরণে সাংবাদিকদের সাথে কথা বলার সময় আইনমন্ত্রী রতন লাল নাথ বলেন, এই আইন সাধারণ জনজীবনে যাতে কোন ব্যাঘাত সৃষ্টি না হয় সেজন্য তৈরী করা হয়েছে৷ বিশেষ করে স্বাস্থ্য ও পরিবহণ পরিষেবার ক্ষেত্রে৷


যদি দেখা যায় সরকারী কর্মচারীদের একটি এংশ সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থি কোন আন্দোলন কর্মসূচী গ্রহণ করে তাহলে সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ আধিকারীক একটি নোটিফিকেশন জারী করতে হবে এসমা লাগুর ব্যাপারে৷ এই আইন মোতাবেক শাস্তির বিধানও রয়েছে৷ দেখা গিয়েছে, কোন সরকারী কর্মচারীকে যদি দোষি হিসেবে পাওয়া যাও এবং তা প্রমাণিত হয় তাহলে ওই কর্মচারীকে তিন বছরের কারাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানা করা হবে৷ এই আইন প্রথমে ছয় মাসের জন্য কার্যকর করা হয়৷ পরবর্তী সময়ে তার মেয়াদ বাড়ানো যায়৷ কেরালা, রাজস্থান, মহারাষ্ট্র, দিল্লী, গোয়া প্রভৃতি রাজ্যে এই আইন কার্য্যকর করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top