News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস হাই-কম্যাণ্ডের উপর ক্ষুব্ধ, রাজনীতির থেকে সন্ন্যাসের ভাবনা ভূপেন্দ্র সিং হুডার
Image

কংগ্রেস হাই-কম্যাণ্ডের উপর ক্ষুব্ধ, রাজনীতির থেকে সন্ন্যাসের ভাবনা ভূপেন্দ্র সিং হুডার

চণ্ডীগড় (হরিয়ানা), ১৯ আগস্ট (হি.স.) :  জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে দলীয় নীতি যে তিনি মানবেন না রবিবার তা স্পষ্ট করে দিয়েছিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ভূপেন্দ্র সিং হুডা। এবার রাজনীতির থেকে সন্ন্যাস নেওয়ার ভাবনা তাঁর।

সোমবার ভূপেন্দ্র সিং হুডা জানিয়েছেন, আমার শুভানুধ্যায়ীদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটিতে ১৩ জন কংগ্রস বিধায়কও থাকবেন। এই কমিটি আমার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেব। যদি তাঁরা রাজনীতি ছাড়তে বলে। তবে তাই করতে রাজি। 

রবিবার হরিয়ানায় পরিবর্তন মহাসমাবেশে ৩৭০ ধারা নিয়ে দলীয় লাইনের বিরুদ্ধে গিয়ে ভূপেন্দ্র সিং হুডা বলেছিলেন, সরকার যখন ইতিবাচক কাজ করে তাঁর প্রশংসা বরাবর করেছি। ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে আমার বহু সহকর্মী বিরোধিতা করেছে। আসলে তারা নিজেদের দিশা হারিয়ে ফেলেছে। কংগ্রেস আর আগের মতো নেই। 

উল্লেখ করা যেতে পারে সম্প্রতি  জম্মু ও কাশ্মীর থেকে সম্প্রতি ৩৭০ ধারা অবলুপ্তি করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি রাজ্যের মর্যাদা ছিনিয়ে নিয়ে এখন কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হয়েছে জম্মু ও কাশ্মীর। 

অন্যদিকে এদিন বিজেপির বিরুদ্ধে নিন্দায় সোচ্চার হয়ে ভূপেন্দ্র সিং হুডা জানিয়েছেন, হরিয়ানায় বিগত পাঁচ বছরে বিজেপির সরকার অমানবিক নীতি নিয়ে চলেছে। কৃষকেরা বঞ্চিত হয়ে চলেছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top