News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি-মহারাষ্ট্র-সহ চার রাজ্যে বিধানসভা নির্বাচন : নির্বাচনী দায়িত্বভার বন্টন করলেন অমিত শাহ
Image

দিল্লি-মহারাষ্ট্র-সহ চার রাজ্যে বিধানসভা নির্বাচন : নির্বাচনী দায়িত্বভার বন্টন করলেন অমিত শাহ

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): আর মাত্র কয়েক মাসের অপেক্ষা| তারপরই দিল্লি, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও হরিয়ানা, এই চার রাজ্যে বিধানসভা নির্বাচন হবে| চার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্ততি ইতিমধ্যেই শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)| দিল্লি, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও হরিয়ানা, এই চার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী দায়িত্বভার বন্টন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ|

দিল্লি বিধানসভা নির্বাচন : দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচনী দায়িত্বভার (নির্বাচনী ইন-চার্জ) অর্পণ করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাঁধে| দিল্লি বিধানসভা নির্বাচনে সহকারী নির্বাচনী দায়িত্বভার (নির্বাচনী কো-ইনচার্জ) দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইকে|

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন : মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচনী দায়িত্বভার (নির্বাচনী ইন-চার্জ) অর্পণ করা হয়েছে ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবের কাঁধে| মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে সহকারী নির্বাচনী দায়িত্বভার (নির্বাচনী কো-ইনচার্জ) দেওয়া হয়েছে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য এবং কর্ণাটকের প্রাক্তন বিধায়ক লক্ষ্মণ সাভাড়িকে|

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন : ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচনী দায়িত্বভার (নির্বাচনী ইন-চার্জ) দেওয়া হয়েছে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ওমপ্রকাশ মাথুরের কাঁধে| ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে সহকারী নির্বাচনী দায়িত্বভার (নির্বাচনী কো-ইনচার্জ) দেওয়া হয়েছে বিহারের মন্ত্রী নন্দ কিশোর যাদবকে|
হরিয়ানা বিধানসভা নির্বাচন : হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচনী দায়িত্বভার (নির্বাচনী ইন-চার্জ) অর্পণ করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের কাঁধে| হরিয়ানা বিধানসভা নির্বাচনে সহকারী নির্বাচনী দায়িত্বভার (নির্বাচনী কো-ইনচার্জ) দেওয়া হয়েছে উত্তর প্রদেশের মন্ত্রী ভূপেন্দ্র সিংকে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top