News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা ও শান্তিরবাজারে দূর্ঘটনায় গুরুতর আহত দুই
Image

আগরতলা ও শান্তিরবাজারে দূর্ঘটনায় গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ রাজধানীর চন্দ্রপুর মসজিদ সংলগ্ণ এলাকায় পন্য বোঝাই ট্রাকের সঙ্গে পন্য বোঝাই অটোর মুখোমুখি সংঘর্ষ৷ এই দুর্ঘটনায় আহত অটোর চালক৷ দমকল কর্মীরা খবর পেয়ে ছুটে আসে ঘটনা স্থলে৷ উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে জায় অটোটির চালককে৷ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে৷ আটক করা হয়েছে পণ্য বোঝাই ট্রাকের চালককে৷ তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা স্পস্ট করে কেউ বলতে পারছে না৷ দুর্ঘটনায় অটোটির ব্যাপক ক্ষতি গ্রস্থ হয়৷ ভেঙ্গে জায় সামনের অংশ৷ নষ্ট হয় অটোটে থাকা পণ্য সামগ্রী৷ এই দুর্ঘটনায় অল্প বিস্তর আহত হয়েছে অপর একটি অটো৷


এদিকে, বাইখোড়া এস এস বি ক্যাম্প সংলগ্ণ এলাকায় ফের যান দুর্ঘটনায় আহত এক ব্যক্তি৷ রবিবার রাতে শান্তিরবাজার মহকুমার বাইখোড়া এস এস বি ক্যাম্প সংলগ্ণ আগরতলা সাব্রুম জাতীয় সড়কে দুইটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ঘটে৷ জানাযায় টি আর-০১-২৮০৩ নাম্বারের কমান্ডার গাড়ী জোলাইবাড়ী থেকে বাইখোড়ার দিকে আসছিলো৷ অপরদিকে টি আর ০৮-এ-১৫৩১ নাম্বারের বি এস এফ এর জিপসি গাড়ী শান্তিরবাজার থেকে সাব্রুম এর দিকে যাচ্ছিলো৷ বাইখোড়া এস এস বি ক্যাম্প সংলগ্ণ এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে দুইটি গাড়ীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে৷

এই দুর্ঘটনায় কমান্ডার গাড়ী চালক লক্ষিছড়ার বাসিন্দা বরুন বিশ্বাস গুরুতর আহত হয়৷ দুর্ঘটনার পরবর্তী সময় শান্তিরবাজার দমকল বাহিনীর লোকজন গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক দেখে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তিরত করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top