News Flash

  • Home
  • Uncategorized
  • ধারা ৩৭০ প্রত্যাহার কেন্দ্রের ‘সাহসী সিদ্ধান্ত’কে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী
Image

ধারা ৩৭০ প্রত্যাহার কেন্দ্রের ‘সাহসী সিদ্ধান্ত’কে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকারের সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ট্যুইট করে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার ৭২ বছর পর অবশেষে জম্মু-কাশ্মীর থেকে ধারা ৩৭০ প্রত্যাহার হয়েছে৷ তিনি বলেন, ৩৭০ ধারা প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে এজন্য ধন্যবান জানাচ্ছি৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মতে, এই সিদ্ধান্তে শান্তি এবং সুশাসনের নতুন যুগের সূচনা হবে৷


তিনি ট্যুইট করে আরও বলেন, জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ মর্যাদা এখন থেকে সমাপ্ত হচ্ছে৷ ওই প্রদেশ এখন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচিত হবে৷ সাথে লাদাখও কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আলাদা পরিচিতি পাবে৷ তাঁর দাবি, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল উপত্যকার জনগণের জন্য কল্যাণকারী হিসেবে প্রমাণিত হবে৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ট্যুইটে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘‘এক দেশ, এক বিধান, এক প্রধান এবং এক নিশান’’, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই স্বপ্ণ আজ বাস্তবে পরিণত হল৷ এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য তিনি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top