News Flash

  • Home
  • Uncategorized
  • সংঘর্ষ : হাইকোর্টের নির্দেশ স্পষ্ট নয়, বললেন আইনমন্ত্রী
Image

সংঘর্ষ : হাইকোর্টের নির্দেশ স্পষ্ট নয়, বললেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ সিদ্ধি আশ্রমে সংঘর্ষের ঘটনায় ত্রিপুরা হাইকোর্টের সাম্প্রতিক নিদের্শকে ঘিরে মামলা পরিচালনা নিয়ে বিশেষজ্ঞ আইনজীবীদের সাথে আলোচনা করেছেন আইনমন্ত্রী রতন লাল নাথ৷ তবে, আলোচনা ফলপ্রসু হয়েছে বলে দাবি করতে পারেননি তিনি৷

শনিবার সাংবাদিকদের প্রশ্ণের জবাবে আইনমন্ত্রী রতন লাল নাথ বলেন, আমতলি থানায় ৭১ নম্বর মামলায় অভিযুক্তরা অগ্রিম জামিনের আবেদন জানিয়েছিলেন হাইকোর্টে৷ সেই মোতাবেক ওই থানায় লিপিবদ্ধ তিনটি মামলায় হাইকোর্টে শুনানি হেেয়ছে এবং আদালত শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্তকারী অফিসারদের নির্দেস দিয়েছে৷ তিনি জানান, ৭১নং মামলায় অভিযুক্তরা অগ্রিম জামিন চেয়েছেন কিন্তু হাইকোর্ট ৬৮ ও ৬৯ নং মামলায় কেইস ডাইয়েরি কেন তলব করেছে তা বোঝা যায়নি৷

শুক্রবার ত্রিপুরা হাইকোর্টের এই মামলাগুলি সংক্রান্ত নির্দেশকে ঘিরে প্রয়োজনীয় পদক্ষেপ কি নেওয়া উচিত সেই বিষয়ে বিশেষজ্ঞ আইনজীবীদের মতামত জানতে চেয়েছেন আইনমন্ত্রী৷ তিনি জানান, আগামী সোমবার ওই মামলার পূনরায় শুনানি হবে হাইকোর্টে৷ সরকারপক্ষ হাইকোর্টে বক্তব্য রাখবে৷ তিনি বলেন, হাইকোর্ট যে কোনও অভিযুক্তকে গ্রেফতার পারে নির্দেশ দিতে পারে৷ কিন্তু, কি কারণে হাইকোর্ট এমনটা নির্দেশ দিতে পারে, তা বিশ্লেষণ করা খুবই জরুরি হয়ে উঠেছে৷

তাঁর মতে, হাইকোর্টের ওই নির্দেশ স্পষ্ট নয়৷ সাথে তিনি যোগ করেন, হাইকোর্ট অভিযুক্তদের জামিনের আবেদন বাতিল করবে নাকি খারিজ করবে তাও স্পষ্ট নয়৷ ফলে, বিশেষজ্ঞ আইনজীবীদের সাথে মত বিনিময় জরুরি হয়ে উঠেছিল৷ কিন্তু, তাদের সাথে আলোচনাও ফলপ্রসু হয়নি৷

প্রসঙ্গত, সিদ্ধি আশ্রমে গোষ্ঠী দন্ধে সংঘর্ষের ঘটনায় মামলা-পাল্টা মামলা হয়েছে৷ ওই ঘটনায় তিনটি মামলা ত্রিপুরা হাইকোর্টে শুনানি শুরু হয়েছে৷ শুক্রবার হাইকোর্ট ওই মামলাগুলিতে অভিযুক্তদের আগামী সোমবার সশরীরে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top