News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফের ফায়ারিং রেঞ্জ তৈরীর সিদ্ধান্তের প্রতিবাদে এসডিএমকে স্মারক এলাকাবাসীর
Image

বিএসএফের ফায়ারিং রেঞ্জ তৈরীর সিদ্ধান্তের প্রতিবাদে এসডিএমকে স্মারক এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই ৷৷ রাজ্য সরকার উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমায় বিএসএফ’র ফায়ারিং রেঞ্জ তৈরি করার যে উদ্যোগ গ্রহণ করেছে তা তীব্র বিরোধিতা করেছে ওই এলাকার জনজাতি অংশের মানুষজন৷ এলাকাবাসীর তরফ থেকে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার দাবিতে বুধবার কাঞ্চনপুর মহকুমা শাসক কার্যালয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ রাজ্য সরকার কাঞ্চনপুর মহকুমা দশদা আরডি ব্লকের মনু ছৈলেংটা এডিসি ভিলেজ এলাকায় বিএসএফ’র একটি ফায়ারিং রেঞ্জ গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷

এজন্য জমি চিহ্ণিত করে প্রশাসনিক প্রক্রিয়াও শুরু করা হয়েছে৷ কিন্তু ওইসব এলাকায় বসবাসকারী জনজাতি অংশের মানুষজন সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করতে পারছেন না৷ ওই এলাকায় বিএসএফ’র ফায়ারিং রেঞ্জ স্থাপন করা হলে সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী লোকজন সেখান থেকে উচ্ছেদ হবেন৷ তারা তাদের রুটিরুজির প্রশ্ণে আরও জটিল সমস্যার সম্মুখীন হবেন৷ তিন হাজারেরও বেশি পরিবার জীবন-জীবিকা নিয়ে রীতিমতো আশঙ্কায় দিন কাটাচ্ছেন৷

সে কারণেই সরকারের এই সিদ্ধান্ত বদলের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন ওইসব এলাকায় বসবাসকারী অংশের মানুষজন৷ এ বিষয়ে বুধবার কাঞ্চনপুর মহকুমা শাসকের কার্যালয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান উপলক্ষ্যে এক মিছিলও সংগঠিত করা হয়৷ মিছিল শেষে এসডিএম অফিসে এসডিএম’র অনুপস্থিতিতে ডিসিএম’র কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয়৷ অবিলম্বে ওই এলাকায় বিএসএফ ফায়ারিং রেঞ্জ তৈরির সিদ্ধান্ত বাতিল করে জনজাতি অংশের মানুষের জীবন-জীবিকা নিশ্চিত করা ব্যবস্থা করা না হলে তারা ঐক্যবদ্ধ বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ আজকের ডেপুটেশনে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সন্তোষ রিয়াং, প্রেম কুমার রিয়াং, শান্তিরঞ্জন রিয়াং প্রমুখ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top