News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় নিরাপত্তা আইনে সন্দেহভাজনদের আটক করার ক্ষমতা পেলেন জেলা শাসকরা
Image

জাতীয় নিরাপত্তা আইনে সন্দেহভাজনদের আটক করার ক্ষমতা পেলেন জেলা শাসকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন ৷৷ রাজ্যে সন্দেহভাজনদের আটক করার ক্ষমতা দেওয়া হয়েছে জেলা শাসকদের৷ জাতীয় নিরাপত্তা আইনে রাজ্য সরকার তাদের এই ক্ষমতা দিয়েছে৷ স্বরাষ্ট্রদপ্তরের জারি করা নির্দেশিকা অনুযায়ী আজ থেকেই এই ক্ষমতা ব্যবহার করতে পারবেন জেলা শাসকরা৷ ৩ মাস তারা নিজ নিজ জেলায় এই আইনে ব্যবস্থা নিতে পারবেন৷

স্বরাষ্ট্রদপ্তরের অতিরিক্ত সচিব ডি রিয়াং এক নির্দেশিকা জারি করে জাতীয় নিরাপত্তা আইন ১৯৮০ এর ধারা ৩ উপধারা ২ কার্যকরের নির্দেশ জারি করেছেন৷ এই নির্দেশিকা মোতাবেক জাতীয় নিরাপত্তা আইনে রাজ্যের ৮টি জেলার জেলা শাসকদের সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার ক্ষমতা দেওয়া হয়েছে৷ ২৯ জুন থেকে ২৮ সেপ্ঢেম্বর পর্যন্ত এই নির্দেশিকার মেয়াদ থাকবে বলে তিনি উল্লেখ করেছেন৷ এই তিন মাস সময়কালে নিজ নিজ জেলায় জেলা শাসকরা ওই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন৷

আইন বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রহীতে এই আইনের প্রয়োগ করা হয়ে থাকে৷ সাধারণত, জেলা শাসকদের কাওকেই আটক করার ক্ষমতা দেওয়া হয় না৷ কিন্তু, এই আইনে জেলা শাসকরা রাষ্ট্রস্বার্থে কাউকে আটক করতে পারবেন৷ শুধু তাই নয়, ওই আইন প্রয়োগের মেয়াদ কালে সন্দেহভাজন ব্যক্তিকে আটকে রাখতে পারবেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top