News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েতের অব্যয়িত টাকায় ৪২০০ বিদ্যালয়ের শৌচালয় রক্ষণাবেক্ষণ
Image

পঞ্চায়েতের অব্যয়িত টাকায় ৪২০০ বিদ্যালয়ের শৌচালয় রক্ষণাবেক্ষণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ ‘এক কদম স্বচ্ছতা কি অউর’৷ প্রধানমন্ত্রীর এই মন্ত্রে দীক্ষিত হয়েই রাজ্যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্যের জন্য স্বচ্ছ শৌচালয় কর্মসূচী হাতে নিয়েছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ পঞ্চায়েত উন্নয়ন খাতে অব্যায়িত অর্থ দিয়ে সারা ত্রিপুরায় ৪২০০ বিদ্যালয় পরিস্কার রাখার পরিকল্পনা নিয়ে শিক্ষা দপ্তর৷ তাতে বাড়বে কর্মসংস্থানেরও সুযোগ৷ কারণ, ওই বিদ্যালয়গুলিতে শৌচালয় পরিস্কার রাখার জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে৷


এ-বিষয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, রাজ্যের বিদ্যালয়গুলিতে শৌচালয় রয়েছে৷ কিন্তু, অধিকাংশই ব্যবহারযোগ্য নয়৷ ফলে, ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে৷ বিশেষ বালিকা বিদ্যালয়গুলিরবড়ই করুণ দশা৷ তিনি জানান, প্রত্যেকটি বিদ্যালয়ে জলের সুবন্দোবস্থ রয়েছে৷ কিন্তু, কেবলমাত্র নজরদারী এবং রক্ষনাবেক্ষনের অভাবে শৌচালয়গুলি অকেজো হয়ে পড়ে রয়েছে৷ তাই, বিদ্যালয়ে স্বচ্ছ শৌচালয়ের কর্মসূচী হাতে নেওয়া হচ্ছে৷


তিনি বলেন, পূর্বতন সরকারের আমল থেকেই দীর্ঘ বছর ধরে পঞ্চায়েত উন্নয়ন খাতে প্রচুর টাকা অব্যয়িত রয়েছে৷ ওই টাকা এখন বিদ্যালয়গুলিতে শৌচালয় পরিস্কারের জন্য ব্যবহার করা হবে৷ তাঁর কথায়, পঞ্চায়েত উন্নয়ন খাতে অব্যয়িত অর্থ দিয়ে ৪২০০ বিদ্যালয়ে শৌচালয় পরিস্কার রাখা হবে৷ এক্ষেত্রে, বিদ্যালয়ের প্রধন্ন শিক্ষককে দায়িত্ব দেওয়া হবে চুক্তিভিত্তিক সাফাই কর্মী নিয়োগ করা জন্য৷ তিনি বলেন, প্রতিদিন তিনবার শৌচালয় পরিস্কার করতে হবে৷ তার জন্য প্রয়োজনীয় জিনিষপত্রও সরকার ক্রয় করে দেবে৷


তাঁর দাবি, এই কর্মসূচী শুরু হলে একদিকে শৌচালয় পরিস্কার পরিচ্ছন্ন থাকবে, অন্যদিকে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে৷ তাঁরা মাসে ন্যুনতম ৭ থেকে ৯ হাজার টাকা উপার্জন করতে পারবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top