News Flash

  • Home
  • Uncategorized
  • জরুরী পরিষেবা সংক্রান্ত কর্মসূচি নিয়ে উত্তর জেলায় মুখ্যমন্ত্রীর পর্যালোচনা
Image

জরুরী পরিষেবা সংক্রান্ত কর্মসূচি নিয়ে উত্তর জেলায় মুখ্যমন্ত্রীর পর্যালোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগরে জরুরী পরিষেবা সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির পর্যালোচনা করেন৷ সভায় মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলু, পূর্ত দপ্তরের প্রধান সচিব এস আর কুমার, পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার রাজীব দেববর্মা সহ পূর্ত, বিদ্যৎ, পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের উত্তর জেলার আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী এই তিনটি দপ্তরের উত্তর ত্রিপুরা জেলায় যেসব কর্মসূচি রূপায়িত হচ্ছে তার খোঁজখবর নেন৷ পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বলেন, উত্তর জেলায় এই তিনটি দপ্তরের প্রকল্পগুলি রূপায়ণের দায়িত্ব যে সমস্ত সংস্থার উপর ন্যস্ত হয়েছে তা যাতে সময় মতো সম্পর্ণ হয় সেই বিষয়ে দপ্তরকে নিবিড় তদারকি করতে হবে৷

সমস্ত কর্মসূচির কাজ যাতে নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয় সে বিষয়ে দপ্তর আধিকারিকগণকে সঠিকভাবে নজরদারি রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, জরুরী পরিষেবা প্রদানের কাজ সময় মতো শেষ না হলে মানুষের যেমন অসুুবিধা হয় তেমনি দপ্তরকেও অনেক সমস্যার সম্মখীন হতে হয়৷ তাই জরুরী পরিষেবা সংক্রান্ত কর্মসূচি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পাদন করার নির্দেশ দেন তিনি৷


এদিকে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবে রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও অনুরূপ বৈঠক করবেন এবং জরুরী পরিষেবা সংক্রান্ত কর্মসূচীগুলির বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত হবেন৷ জানা গিয়েছে ওইসব কর্মসূচীার সুপল যাতে জনগণ পায় তা নিসিচত করতে চাইছেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top