News Flash

  • Home
  • Uncategorized
  • চিনে ফের ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি, জখম ৩১ জন
Image

চিনে ফের ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি, জখম ৩১ জন

বেজিং, ২৩ জুন (হি.স.) : ভূমিকম্পে ফের কাঁপল চিন৷ চিনের সিচুয়ান প্রদেশের গঙজিয়ান এলাকা কেঁপে ওঠে৷ ইতিমধ্যেই ৩১ জনের আহত হওয়ার খবর মিলেছে৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪৷ আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তবে কেউই গুরুতর আহত হননি বলে খবর৷

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শনিবার রাত ১০.২৯ মিনিটে কেঁপে ওঠে৷ মাটি থেকে মাত্র ১০ কিমি ভিতরে ছিল কম্পনের উৎসস্থল৷ ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে৷ চিনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী, এদিনের কম্পন গত ১৭ জুন হওয়া ভূকম্পের মতই তীব্র ছিল৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ওই ভূমিকম্পের কারণে প্রাণ হারান ১১ জন। একই সঙ্গে জখম হন ১২২ জন। চিনের দক্ষিণ পশ্চিমে সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে সেই কম্পনের তীব্রতা ছিল ছয়।

চিনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের দেওয়া তথ্য অনুসারে, ওই দিন রাত ১০টা বেজে ৫৫ মিনিট নাগাদ অনুভূত হয় কম্পন। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাত্র ১৬ কিলোমিটার গভীরে। ভূপৃষ্ঠ থেকে অদূরে এই কম্পনের উৎপত্তিস্থল হওয়ার কারণেই তীব্রতা বেশি ছিল এবং বেশ ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়৷ এই কম্পনের ফলে অনেক জায়গায় রাস্তায় ধ্বস নামে৷ যার ফলে সড়ক পরিবহন ব্যবস্থা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়৷ সিচুয়ান প্রদেশের অধিকাংশ রাস্তা বন্ধ করে দেওয়া হয়৷ 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top