News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্য প্রদেশে জ্বরে মৃত্যু নাবালকের- এনসেফেলাইটিসের আতঙ্ক
Image

মধ্য প্রদেশে জ্বরে মৃত্যু নাবালকের- এনসেফেলাইটিসের আতঙ্ক

ইন্দোর, ২৩ জুন (হি. স.) : মধ্য প্রদেশের ইন্দোরে মহারাজা যশোবন্ত রাও হাসপাতালে প্রবল জ্বরে আক্রান্ত হয়ে নয় বছরের এক বালকের মৃত্যু হয়েছে রবিবার। ঘটনার পর থেকে বিহারের এনসেফেলাইটিসের আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যদিও, চিকিত্সকের পরামর্শ না মেনেই হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পর শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে, এনসেফেলাইটিসের থেকে ওই নাবালকের জ্বরের লক্ষণগুলি আলাদা ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। 

শনিবারই প্রচন্ড জ্বর নিয়ে ইন্দোরে মহারাজা যশোবন্ত রাও হাসপাতালে ভর্তি হয় ৯ বছর বয়সী এক বালক। সঙ্কটজনক অবস্থায় নাবালককে হাসপাতালে নিয়ে আসা হলে তাকে তৎক্ষণাৎ আইসিইউ-তে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর, এদিন হাসপাতালের পরামর্শ না মেনে তাকে ছাড়িয়ে নিয়ে যান নাবালকের পরিবারের সদস্যরা। মহারাজা যশোবন্ত রাও হাসপাতালের সুপারিনটেনডেন্ট পিএস ঠাকুর জানিয়েছেন, “শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছিল। তার বাড়ির লোকেরা আজ দুপুরে তাকে ফিরিয়ে নিয়ে গেছে। পরে ওর মৃত্যুর খবর পাই আমরা।” এদিন তিনি বলেন, “৯ বছরের ওই বালকের জ্বরের লক্ষণগুলি অ্যাকিউট এনসেফালাইটিস সিন্ড্রোম (এইএস)-এর লক্ষণ থেকে আলাদা। আমি জনসাধারণকে অনুরোধ করব, এ ব্যাপারে কোনও গুজব ছড়াবেন না। শিশুটির রক্তের নমুনা আমাদের কাছে রয়েছে, যা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সোমবারের মধ্যে রক্ত প্রতীক্ষার রিপোর্ট পাওয়া যাবে।”

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top