News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটি-বিজেপির কলহে অগ্ণিগর্ভ গন্ডাছড়া
Image

আইপিএফটি-বিজেপির কলহে অগ্ণিগর্ভ গন্ডাছড়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন ৷৷ সাংসদ রেবতিকুমার ত্রিপুরার বাড়িতে হামলার ঘটনায় রাজনৈতিক উত্তাপ চরমে গিয়ে পৌঁছেছে৷ কারণ, বিজেপি- আইপিএফটি উভয় শরিক দল একে অপরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে৷ আজ দিল্লি যাওয়ার আগে সাংসদ রেবতিকুমার ত্রিপুরা জানিয়েছেন, গতকাল গভীর রাতে আইপিএফটি-র সমর্থকরা গন্ডাছড়ায় তাঁর বাড়িতে হামলা চালিয়েছেন৷ শুধু তাই নয়, একটি গাড়ি ও একটি বাইক তারা পুড়িয়ে দিয়েছে৷ কিন্তু আইপিএফটি সভাপতি এবং সাধারণ সম্পাদক এই অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছেন৷ তাঁদের দাবি, বিজেপি কর্মীরাই আইপিএফটি সমর্থকদের উপর হামলা চালাচ্ছেন৷ সাংসদের বাড়িতে হামলা বিজেপির দলীয় কোন্দলের প্রতিফলন৷ স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে চাপা ক্ষোভ বিরাজ করছে জোট শরিক উভয় দলের কর্মীদের মধ্যে৷ আজ দিনভর গন্ডাছড়া মহকুমাজুড়ে অঘোষিত বন্ধ পালিত হয়েছে৷


প্রসঙ্গত, গতকাল রাতে সাংসদ রেবত কুমার ত্রিপুরার গন্ডাছড়ার দুর্গাপুরস্থিত হামলা হয়েছে৷ ওই ঘটনায় সাংসদের ভগ্ণিপতির গাড়ি ও একটি বাইক দুসৃকতিরা জ্বালিয়ে দিয়েছে৷ এছাড়াও বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে৷ এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে কর্তব্য পালনে গাফিলতির গুরুতর অভিযোগ উঠেছে৷ কারণ, রাতে গন্ডাছড়ার এসডিপিও এবং ওসির সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের টেলিফোনে সংযোগ স্থাপন করা যায়নি বলে অভিযোগ৷ এদিকে, বিজেপির সাংসদের বাড়িতে হামলার ঘটনায় উত্তেজিত দলীয় কর্মীরা আইপিএফটি কর্মীদের উপর হামলা চালিয়েছে৷ কারণ, সাংসদের বাড়িতে হামলার ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে আইপিএফটি ধলাই জেলা সভাপতি প্রেম কুমার ত্রিপুরাকে চিহ্ণিত করা হয়েছে৷


জানা গিয়েছে, গঙ্গানগর ব্লক চেয়ারম্যান জীবন জয় রিয়াং এবং আইপিএফটির জেলা সভাপতি প্রেম কুমার ত্রিপুরার উপর বিজেপি কর্মীরা হামলা সংগঠিত করেছে৷ প্রেম কুমার ত্রিপুরার বাড়িতে আক্রমণের পাশাপাশি একটি বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে৷ এদিকে, আজ সকালে বিজেপি কর্মীরা পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে এবং সাংসদকে হামলার ঘটনায় দোষির গ্রেপ্তারের দাবীতে গন্ডাছড়া থানা ঘেরাও করেন৷ অন্যদিকে, দুই শরিক দলের মধ্যে ঝামেলার কারণে এবং সাংসদের বাড়ি আক্রান্তের ঘটনায় আজ দিনভর গন্ডাছড়া মহকুমায় অঘোষিত বন্ধ পালিত হয়েছে৷ দোকানপাট খুলেনি, যানবাহন চলেনি৷ ফলে পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে৷ জানা গেছে, দুর্গাপুর এলাকায় পুলিশ, টিএসআর সহ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে৷ এদিকে, গন্ডাছড়ার বিদ্যুৎ এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷


এদিকে, আজ আইপিএফটি সভাপতি তথা রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা সাংসদ রেবতিকুমার ত্রিপুরার বাড়িতে হামলা প্রসঙ্গে বলেন, গন্ডাছড়ায় বিজেপি কর্মীরাই আমাদের দলীয় সমর্থকদের উপর হামলা চালিয়েছেন বলে খবর মিলেছে৷ তাই, খোঁজখবর নিতে আইপিএফটি-র সাধারণ সম্পাদক তথা বনমন্ত্রী মেবারকুমার জমাতিয়ার নেতৃত্বে দলীয় বিধায়কদের এক প্রতিনিধি দল গন্ডাছড়া সফর করেছেন৷ তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখে পার্টির কাছে রিপোর্ট জমা দেবেন৷ ওই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে৷


এদিকে, আইপিএফটি-র সাধারণ সম্পাদক তথা বনমন্ত্রী মেবারকুমার জমাতিয়া জানিয়েছেন, গতকাল গন্ডাছড়ায় বিজেপি বিজয় উৎসব পালন করেছে৷ এর পরই সাংসদ রেবতিকুমার ত্রিপুরার বাড়িতে গভীর রাতে হামলা হয়েছে৷ তাঁর মতে, বিজেপিতে অন্তর্কোন্দেলেরজেরেই ওই হামলার ঘটনা ঘটেছে৷ অথচ, ওই হামলার সাথে আইপিএফটি-কে জড়ানো হচ্ছে৷ তিনি বলেন, মিথ্যা অভিযোগ এনে আইপিএফটি কর্মীদের নিশানা করছে বিজেপি৷ তাঁর দাবি, গঙ্গানগর ব্লক চেয়ারম্যান জীবনজয় রিয়াংয়ের উপর গতকাল হামলা করেছেন বিজেপি সমর্থকরা৷ তাঁর বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটেছে৷ শুধু তাই নয়, আইপিএফটি-র ধলাই জেলা সভাপতি প্রেমকুমার ত্রিপুরার উপরও হামলা সংঘটিত হয়েছে৷ তিনি অভিযোগ করে বলেন, বিজেপি সমর্থকরা প্রেমকুমার ত্রিপুরার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন৷ অথচ, পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না৷


তাঁর কথায়, আগামীকাল দলের কার্যকারিণী কমিটির সভায় এই পরিস্থিতি নিয়ে আলোচনা হবে৷ এর পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে আইপিএফটি৷ তাঁর কথায়, শরিক দলের সাথে এমন আচরণ খুবই দুঃখজনক৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top