News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচনের লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত আদিবাসী কংগ্রেসের
Image

এডিসি নির্বাচনের লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত আদিবাসী কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন ৷৷ আগরতলা কংগ্রেস ভবনে বুধবার আদিবাসী কংগ্রেসের এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠক থেকে আসন্ন এডিসি নির্বাচনের রণ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে উপজাতি অংশের জনগণ ব্যাপক সংখ্যায় ভোটদান করায় সকলকে অভিনন্দন ও কতৃজ্ঞতা জ্ঞাপনা করেছে আদিবাসী কংগ্রেস কমিটি৷

বিগত বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কংগ্রেস দল অনেকটাই শক্তি সঞ্চয় করতে সক্ষম হয়েছে ভোটের ফলাফলের যে চিত্র পরিলক্ষিত হয়েছে তাতে দেখা গেছে প্রধান বিরোধী দল সিপিএমকে অনেক পেছনে ফেলে সিপিআইএম রাজ্য বিরোধী দল হিসেবে আত্ম প্রকাশ করেছে৷ ভোটের ফলাফল বিশ্লেষণ করে যে তথ্য বেরিয়ে এসেছে তাতে দেখা গেছে, উপজাতি অংশের জনগণ ব্যাপক সংখ্যায় কংগ্রেস দলের প্রার্থীকে ভোটদান করে কংগ্রেস দলকে উজ্জীবিত করেছেন৷ এটি খুবই তাৎপর্যপূর্ণ দিক বলে বৈঠকে আলোচনা করা হয়৷

বৈধকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা৷ তিনি জানান, আগামী ২০ জুন থেকে এডিসির ৫টি জোনালে আদিবাসী কংগ্রেসের কনভেনশন শুরু হবে৷ এডিসি নির্বাচনকে সামনে রেখে আদিবাসী কংগ্রেস সাংগঠনিক শক্তি আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই এ ধরনের রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়েছে৷ উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা, এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য এবং পিজিপি অধিকর্তার কাছে বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন প্রদানের উদ্যোগও গ্রহণ করেছে আদিবাসী কংগ্রেস কমিটি৷ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন, উপজাতিদের ঘরে এখনও জুমের ফসল উঠেনি৷ উপজাতি এলাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে৷ রেগার কাজ নেই৷ এডিসি এলাকায় পর্যাপ্ত পরিমাণে রেগার কাজের ব্যবস্থা করতে দাবি জানিয়েছেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top