News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরের ডোডায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল গাড়ি, দুই ভাই-সহ মৃত্যু ৪ জনের
Image

কাশ্মীরের ডোডায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল গাড়ি, দুই ভাই-সহ মৃত্যু ৪ জনের

শ্রীনগর, ৩১ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি| বৃহস্পতিবার রাতের ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ভাই-সহ মোট ৪ জন| এছাড়াও গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ন’জন| আহতদের উদ্ধার করে ডোডা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ডোডা জেলার খেলানি নাল্লাহ এলাকায়| নিহতদের নাম হল, বাদল, তাঁর ভাই অক্ষয় কুমার, অশ্বিনী কুমার এবং চাঙ্কু রাম|

জেলা পুলিশের পদস্থ এক কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে খেলানি নাল্লাহ এলাকায় পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই একটি গাড়ি (জে কে ০২ এ এন- ৮১৮৬)| ‘অভিশপ্ত’ ওই গাড়িটিতে চালক-সহ মোট ১৩ জন যাত্রী ছিলেন| দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৩ জনই| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে ডোডা জেলা হাসপাতালে ভর্তি করা হলে, চিকিত্সা চলাকালীন দুই ভাই-সহ ৪ জনের মৃতু্য হয়েছে| বাকি ন’জন বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন| কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল গাড়িটি, তা তদন্ত করে দেখা হচ্ছে| প্রধান মেডিক্যাল অফিসার (ডোডা) ড. মুস্তাক আহমেদ জানিয়েছেন, গাড়ি দুর্ঘটনায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও আহত হয়েছেন ন’জন| তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top