News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল গান্ধীর বাসভবনের সামনে ধরনা দেন শীলা দীক্ষিত
Image

রাহুল গান্ধীর বাসভবনের সামনে ধরনা দেন শীলা দীক্ষিত

নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) :   কংগ্রেস সভাপতির পদ থেকে রাহুল গান্ধীর ইস্তফার ইচ্ছে প্রকাশকে মেনে নিতে পারছেন না দিল্লির প্রদেশ কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত। সেই কারণে বুধবার বিকেল ৪টে নাগাদ রাজধানী দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনের সামনে অন্যান্য কংগ্রেসকর্মীদের নিয়ে ধরনায় বসেন শীলা দীক্ষিত। এই ধরনায় উপস্থিত ছিলেন জগদীশ টাইটেলার। পরে রাহুল গান্ধীর সঙ্গে দেখাও করেন শীলা দীক্ষিত। এই বিষয়ে শীলা দীক্ষিত বলেন, সভাপতির পদ থেকে পদত্যাগ না করার আর্জি রাহুল গান্ধীকে করা হয়েছে। রাহুল গান্ধী সভাপতির পদ থেকে সরে দাঁড়ালে তা বড়ই বেদনাদায়ক হবে।   

এই বিষয় শীলা দীক্ষিত বলেন, কংগ্রেস সভাপতির পদ থেকে রাহুল গান্ধীর পদত্যাগ করা উচিত নয়। নিজের সেই মনোভাব ব্যক্ত করতেই কংগ্রেসকর্মীরা রাহুল গান্ধীর তুঘলগ লেনের বাসভবনের সামনে ধরনায় বসবেন। কংগ্রেস সভাপতির পদ থেকে তিনি যাতে ইস্তফা না দেন সেই অনুরোধ করতে দলীয় কর্মীরা তাঁর বাসভবনের সামনে একত্রিত হবে। রাহুল গান্ধী দলের দায়িত্বে না থাকলে কংগ্রেসের বড় ক্ষতি হয়ে যাবে। 

উল্লেখ করা যেতে লোকসভা নির্বাচনে চূড়ান্ত ভরাডুবি হয়েছে কংগ্রেসের। একাধিক রাজ্যে কোনও আসনই পায়নি কংগ্রেস। এমনকি দেশের প্রধান বিরোধী দলের মর্যাদা অর্জন করার মতো আসন পায়নি কংগ্রেস। এই পরাজয়ের দায় নিয়ে সভাপতির পদ থেকে সরে যেতে চেয়েছেন রাহুল গান্ধী।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top