News Flash

Image

এটিএম বিভ্রাট

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৮ মে ৷৷ গত ২০ মে খোয়াই অফিসটিলা এসবিআই এটিএম এ টাকা তোলার জন্য গিয়েছিলেন সরকারী আইনজীবি উৎপল ভৌমিক৷ সমস্ত প্রক্রিয়া মেনে এটিএম থেকে টাকা তোলার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন৷ কিন্তু কিছুক্ষণ পর উৎপল ভৌমিকের মোবাইলে এসএমএস আসে ৭ হাজার ৫শ টাকা তোলা হয়েছে বলে৷ যার আইডিনং এনফিইউসিও০০০৷

মূলত সরকারী মুহুরিদের বেতন ভাতা সরকারী আইনজীবিদের ব্যাঙ্ক একাউন্টে আসে৷ সেখান থেকে আইনজীবিরা মুহুরিদের একাউন্টেসেই বেতন ভাতার টাকা ট্রান্সফার করে দেন৷ এদিন মুহুরি বিশ্বজিৎ দেবরায়ের বেতন ভাতার টাকা তোলার জন্য এটিএম এ গিয়েছিলেন আইনজীবি উৎপল ভৌমিক৷ কিন্তু এমন ঘটনা প্রত্যক্ষ করে তিনি অবাক হয়ে যান৷ সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান ইউকো ব্যাঙ্ক, খোয়াই শাখায়৷ ম্যানেজার একটি ফরম পূরণ করে দিতে বলেন এবং ২-১ দিনের মধ্যে টাকা ব্যাঙ্ক একাউন্টে চলে আসবে বলেও আশ্বস্ত করেন৷ কিন্তু ঘটনার ৮ দিন অতিক্রান্ত হয়ে গেলেও আইনজীবি উৎপল ভৌমিকের একাউন্টে ৭,৫০০ টাকা এখনও ঢুকেনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top