News Flash

  • Home
  • Uncategorized
  • ফ্যাকাল্টির ঘাটতি পূরণের প্রতিশ্রুতির ভিত্তিতে তিনটি পলিটেকনিকের অনুমোদন সম্প্রসারিত
Image

ফ্যাকাল্টির ঘাটতি পূরণের প্রতিশ্রুতির ভিত্তিতে তিনটি পলিটেকনিকের অনুমোদন সম্প্রসারিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ ফ্যাকাল্টির অভাব এবং গুনমানে ঘাটতির কারণে রাজ্যের তিনটি পলিটেকনিক কলেজে অনুমোদন সম্প্রসারণে স্বীকৃতি দেয়নি এআইসিটিই৷ কিন্তু, রাজ্য সরকার প্রয়োজনীয় সংখ্যক ফ্যাকাল্টি নিয়োগ এবং গুনমান বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়ায় ওই তিনটি কলেজেও এআইসিটিই অনুমোদন সম্প্রসারণ করছে৷ মঙ্গলবার একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাাথ৷
প্রসঙ্গত, রাজ্যে ছয়টি পলিটেকনিক কলেজ রয়েছে৷ ধর্মনগর, উদয়পুর ও খুমুলুঙ পলিটেকনিক কলেজ নিয়ে কোন সমস্যা নেই৷ কিন্তু, টিআইটি, মহিলা পলিটেকনিক এবং ধলাই পলিটেকনিকের অনুমোদন সম্প্রসারণ করতে চাইছিল না এআইসিটিই৷

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ২০১৮ সালের ১১ ডিসেম্বর কলকাতায় এআইসিটিইর স্ক্রুটিনি কমিটি ওই তিনটি কলেজের আসন সংখ্যা ১০ থেকে ২০ শতাংশ কমানোর সুপারিশ করেছিল৷ কারণ, ওই কলেজগুলিতে ফ্যাকান্টির ঘাটতি রয়েছে৷ শিক্ষামন্ত্রী জানান, ছয়টি পলিটেকনিকে ৯৪ জন ফ্যাকাল্টির প্রয়োজন রয়েছে৷ সেই জায়গায় মাত্র ২৯ জন ফ্যাকাল্টি বর্তমানে রয়েছেন৷ পাশাপাশি পলিটেকনিক কলেজের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোতেও ঘাটতি রয়েছে৷ তাই এআইসিটিই ওই তিনটি কলেজের অনুমোদন সম্প্রসারণ করবে না বলে রাজ্য সরকারকে গত ১লা জানুয়ারী চিঠি পাঠায়৷

শিক্ষামন্ত্রী বলেন, সঙ্গে সঙ্গে এআইসিটিইকে চিঠি পাঠিয়ে ওই তিনটি কলেজের অনুমোদন সম্প্রসারণের অনুরোধ জানানো হয়৷ সেক্ষেত্রে প্রয়োজনীয় ফ্যাকাল্টি এবং পরিকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুিতিও দেওয়া হয়েছে৷ কিন্তু, এআইসিটিই তাদের সিদ্ধান্তে আংশিক বদল করে ধর্মনগর পলিটেকনিকের ১০ শতাংশ আসন কমিয়ে দেয়৷ এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ফের এআইসিটিইর কাছে অনুরোধ জানায় আসন সংখ্যা একই রাখার জন্য৷ পাশাপাশি শীঘ্রই ফ্যাকাল্টি নিয়োগ করা হবে বলে ফের প্রতিশ্রুতি দেওয়া হয়৷ অবশেষে এআইসিটিই তাদের সিদ্ধান্ত বদল করে ধর্মনগর পলিটেকনিকেও আসন সংখ্যা একই রাখাতে অনুমোদন দিয়েছে এআইসিটিই৷
এদিকে, ইঞ্জিনিয়ারীং কলেজে ৫টি কোর্সে এনবিএএর স্বীকৃতি মিলেছে৷ শিক্ষামন্ত্রী জানান, ইলেক্ট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, মেকানিকেল, সিভিল এবং ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনীয়ারিংয়ে এনবিএ-এর স্বীকৃতি মিলেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top