News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে এনকাউন্টার : নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম একজন সন্ত্রাসবাদী
Image

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে এনকাউন্টার : নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম একজন সন্ত্রাসবাদী

শ্রীনগর, ২৮ মে (হি.স ): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে পুনরায় বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে| ওই এলাকায় কমপক্ষে আরও দু’জন সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে। 


জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় লুকিয়ে রয়েছে দুই থেকে তিনজন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কোকেরনাগ এলাকায় ঘন জঙ্গলে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী|

তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়| ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে গুলির লড়াই শেষে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও দু’জন সন্ত্রাসবাদী ওই এলাকায় লুকিয়ে রয়েছে| আপাতত ওই এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন| 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top