News Flash

  • Home
  • Uncategorized
  • বিগত ৪ মাসে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় শহিদ জওয়ানের সংখ্যা ৬১, মৃত্যু ১১ জন সাধারণ নাগরিকের : স্বরাষ্ট্রমন্ত্রক
Image

বিগত ৪ মাসে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় শহিদ জওয়ানের সংখ্যা ৬১, মৃত্যু ১১ জন সাধারণ নাগরিকের : স্বরাষ্ট্রমন্ত্রক

জম্মু, ২৮ মে (হি.স.): চলতি বছরের প্রথম ৪ মাসে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় শহিদ হয়েছেন ৬১ জন জওয়ান| এছাড়াও ২০১৯ সালের জানুয়ারি থেকে মে মাসের ২৮ তারিখ পর্যন্ত ১৭৭টি সন্ত্রাসী হামলা সংক্রান্ত ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১ জন সাধারণ নাগরিক| এখানেই শেষ নয়, সন্ত্রাসী হামলায় আহতের সংখ্যা ১৪২ জন| স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্যই জানানো হয়েছে|

বিশিষ্ট সমাজকর্মী রোহিত চৌধুরীর তথ্য জানার অধিকার আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রকের ডিরেক্টর সুলেখা জানিয়েছেন, বিগত ৪ মাসে জম্মু ও কাশ্মীরে ১৭৭টি সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর ৬১ জন জওয়ান| মৃত্যু হয়েছে ১১ জন সাধারণ নাগরিকের|


স্বরাষ্ট্রমন্ত্রকের ডিরেক্টর সুলেখা আরও জানিয়েছেন, সন্ত্রাসী হামলা সংক্রান্ত ঘটনায় আহত হয়েছেন ৭৩ জন জওয়ান এবং ৬৯ জন সাধারণ নাগরিক আহত হয়েছে| উল্লেখ্য, কিছুদিন আগেই নদার্ন কমান্ড-এর জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট রণবীর সিং জানিয়েছিলেন, চলতি বছরে এখনও পর্যন্ত জম্মু ও কাশ্মীরে ৮৬ জন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে| পাশাপাশি গ্রেফতার করা হয়েছে ২০ জন আতঙ্কবাদীকে| 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top