News Flash

  • Home
  • Uncategorized
  • মোদী একজন ক্যারিশমাটিক নেতা : রজনীকান্ত
Image

মোদী একজন ক্যারিশমাটিক নেতা : রজনীকান্ত

চেন্নাই, ২৮ মে (হি.স.): ‘মহাগঠবন্ধন’-এর পারফরম্যান্স মোটেও আশানুরুপ ছিল না সপ্তদশ লোকসভা নির্বাচনে| ভালো ফলাফল করতে পারেনি জাতীয় কংগ্রেসও| পেরেছে শুধু বিজেপিই| উনিশের লোকসভা নির্বাচনে বিরোধীদের কার্যত ধরাশায়ী করে বিজেপি একাই ৩০৩টি আসনে জয়লাভ করেছে| ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র এই জয় আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরই জয়, এমনই মনে করেন তামিল সুপারস্টার রজনীকান্ত|

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে রজনীকান্ত বলেছেন, ‘এই জয় নরেন্দ্র মোদীর জয়| তিনি একজন ক্যারিশমাটিক (অসাধারণ দক্ষতা সম্পন্ন) নেতা| জওহরলাল নেহরু এবং রাজীব গান্ধীর পর তিনিই এখন দেশের ক্যারিশমাটিক নেতা|’ আগামী ৩০ মে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী| ওই দিন নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রজনীকান্তকেও আমন্ত্রণ জানানো হয়েছে| এদিন রজনীকান্ত জানিয়েছেন, ‘নরেন্দ্র মোদীজীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমি যাবো|’

এদিকে, লোকসভা নির্বাচনে পরাজয়ের দায় নিজের কাঁধে নিয়ে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তে অনড় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| রাহুলের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, পদ ছাড়ার ব্যাপারে কোনও দ্বিমত নেই| রাহুল প্রতিজ্ঞাবদ্ধ| কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রতি তামিল অভিনেতা রজনীকান্তের বার্তা, ‘তাঁর (রাহুল গান্ধী) ইস্তফা দেওয়া মোটেও উচিত নয়| তাঁর প্রমাণ করা উচিত যে, সেও কিছু করে দেখাতে পারে| গণতন্ত্রে বিরোধীদেরও শক্তিশালী হওয়া উচিত|’ 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top