News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে লাইট বাল্ব তৈরির ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুম্বইয়ে রাবার কারখানায় আগুন
Image

দিল্লিতে লাইট বাল্ব তৈরির ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুম্বইয়ে রাবার কারখানায় আগুন

নয়াদিল্লি ও মুম্বই, ২৮ মে (হি.স.): সাতসকালে আগুন-আতঙ্ক রাজধানী দিল্লি এবং বাণিজ্যনগরী মুম্বইয়ে। মঙ্গলবার সকালে দিল্লির পীরা গার্হি এলাকার উদ্যোগ নগরে অবস্থিত একটি লাইট বাল্ব তৈরির ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষনের মধ্যেই লাইট বাল্ব তৈরির ফ্যাক্টরি এবং সংলগ্ন এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের মোট ১৫টি ইঞ্জিন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দমকল কর্মীদের দীর্ঘক্ষনের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। তবে, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।


এছাড়াও মঙ্গলবার সকালেই মুম্বইয়ের পোওয়াই এলাকায় অবস্থিত একটি রাবার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। ফ্যাক্টরিতে প্রচুর পরিমানে দাহ্য মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলের চারটি ইঞ্জিনের দীর্ঘক্ষনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top