News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় আগুনে পুড়ল ডলফিন হোটেল
Image

আমবাসায় আগুনে পুড়ল ডলফিন হোটেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ অগ্ণিকান্ডে পুড়ে ছাই আমবাসা ডলফিন হোটেল৷ রবিবার রাত ২টা নাগাদ আচমকা ডলফিন হোটেলে আগুন লেগে যায়৷ হোটেলের পাশেই ছিল মালিক নবেন্দু দে এর বাড়ি৷ রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে চমকে উঠেন৷ সাথে সাথে খবর দেওয়া হয় আমবাসা দমকল বাহিনীকে৷ কিন্তু প্রায় এক ঘন্টা পর আসে দমকল বাহিনী৷ ততক্ষণে ডলফিন হোটেলটির বিভিন্ন অংশ পুড়ে ছাই হয়ে যায়৷ হোটেলটির সাথেই ছিল একটি পানের দোকান৷

সেই দোকানটিও পুড়ে ছাই হয়ে যায়৷ হোটেল ও দোকানের সাথে একটি গাড়ি ও পুড়ে যায়৷ কিছুক্ষণ পর দমকল বাহিনীর কর্মীরা আসলেও শেষ রক্ষা হয়নি৷ এক সাক্ষাৎকারে ডলফিন হোটেলের মালিক নবেন্দু দে জানান গভীর রাতে হোটেলে আগুন লেগে যায়, কিভাবে আগুন লাগে তা জানা যায়নি, এদিকে তিনি দমকল বাহিনীর কর্মীদের উপর নিজের খোব উগরে দেন৷ জানা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ত্রিশ লক্ষাধিক টাকা৷ এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ৷ এদিকে এই ঘটনায় আমবাসায় চাঞ্চল্য সূষ্টি হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top