News Flash

  • Home
  • Uncategorized
  • বহুবিধ সমস্যায় ধুকছে সুকল প্রতিবাদে সড়ক অবরোধ
Image

বহুবিধ সমস্যায় ধুকছে সুকল প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ উনকোটি জেলার কৈলাসহরের টিলা বাজার দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে সোমবার টিলাবাজার বাবুর বাজার সড়ক অবরোধ করে৷ অবরোধ স্থলে এসে নিগৃহীত হয়েছেন ডিসিমে রূপক ভট্টাচার্য৷ অবশেষে ছাত্রছাত্রীদের দাবি একমাসের মধ্যে পূরণ করার প্রতিশ্রুতি দেওয়ায় অবরোধ প্রত্যাহৃত হয়৷


উনকোটি জেলার কৈলাসহরের টিলা বাজার দ্বাদশ শ্রেণি বিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় ভুগছে৷ গত ১ বছর ধরে বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নেই৷ নেই পর্যাপ্ত বিজ্ঞান শিক্ষক৷ খেলার মাঠ থাকলেও গেলারির ব্যবস্থা নেই৷ শিক্ষক শিক্ষিকারা নিয়মিত সুকলে আসেন না৷ সুকলে আসলেও দুপুর গড়াতেই সুকল থেকে চলে যান৷ তাতে দীর্ঘদিন ধরেই ক্ষোভে ফুসছে ছাত্রছাত্রীরা৷ প্রশাসনিক ব্যর্থতার কারণে বিদ্যালয়ের পঠন পাঠন লাটে উঠেছে৷ বিষয়টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তরফে সহকারী জেলা শিক্ষা আধিকারিককে জানিয়েও ইতিবাচক কোন সাড়া পায়নি ছাত্রছাত্রীরা৷ তাতে ক্ষুব্ধ হয়েই ছাত্রছাত্রীরা সকাল ১০টা থেকে সুকলের সামনে পথ অবরোধ করে৷ বেলা দেড়টা পর্যন্ত দপ্তরের কোন আধিকারিক কিংবা প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে আসেননি৷

তাতে ছাত্রছাত্রীদের ক্ষোভের মাত্রা আরও বেড়ে যায়৷ ক্ষুব্ধ উত্তেজিত ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের দরজা, জানলা, চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করতে শুরু করে৷ এই ঘটনার খবর পেয়ে ইরানি থানার পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে৷ দুপুর ৩টে নাগাদ মহকুমা শাসকের অফিস থেকে ডিসিএম রূপক ভট্টাচার্য, উনকোটি জেলা বিদ্যালয় পরিদর্শক জ্ঞনান্দ্র পাল ঘটনাস্থলে ছুটে আসেন৷ ছাত্রছাত্রীদের নিয়ে তারা গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন৷ এমনকি উত্তেজিত ছাত্রছাত্রীরা সেখানে ডিসিএমকে পেয়ে তাকে ধাক্কাধাক্কি শুরু করে৷ শারিরীকভাবে তিনি নিগ্রিহীত হন৷ আলোচনা চলাকালে হইহট্রগোলের মধ্যে এক ছাত্র জ্ঞান হারিয়ে ফেলে৷ এদিকে সুকল আধিকারিক ছাত্রছাত্রীদের নিয়ে বৈঠকে বসেন৷ তার মুচলেকা দিয়ে জানান, এক মাসের মধ্যেই তাদের সমস্যা সমাধানে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে৷


উত্তেজিত ছাত্রছাত্রীদের হাতে নিগ্রিহীত ডিসিএম জ্ঞনান্দ্র পাল জানান তিনি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন না৷
পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসনের তরফে ছাত্রছাত্রীদের জানানো হয় আগামী ১ মাসের মধ্যে তাদের দাবিগুলি পূরণ করা হবে৷ অবিলম্বে দাবি পূরণ না হলে ছাত্রছাত্রীরা যে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে তাও তারা স্পষ্টভাবে জানিয়ে দেয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top