News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
Image

মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ঢাকা, ২৬ মে (হি.স.) : আগামী ৩০ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদী যখন শপথ গ্রহণ করেছিলেন তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু সে সময় তিনি জাপান সফরে থাকায় তার পরিবর্তে স্পিকার শিরীন শারমিন সেই অনুষ্ঠানে গিয়েছিলেন। এই বছরও ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদী যখন শপথ নেবেন সেই সময় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে থাকবেন। আর স্পিকারের পূর্ব নির্ধারিত আরেকটি অনুষ্ঠান থাকায় তিনিও দিল্লি যেতে পারবেন না। ফলে এবার মন্ত্রীসভার জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে মোজাম্মেল হক যাচ্ছেন মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top