News Flash

  • Home
  • Uncategorized
  • টিএনজিসিএলের অফিস স্থানান্তর ঘিরে ক্ষোভ
Image

টিএনজিসিএলের অফিস স্থানান্তর ঘিরে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ অফিস লেন থেকে টিএনজিসিএল-এর অফিস কৃষ্ণনগর কদমতলায় স্থানান্তর করা হলেও এখানে পরিকাঠামো গড়ে তোলা হয়নি৷ মা-বোনদের প্রাকৃতিক কাজ করার মতো উপযুক্ত ব্যবস্থাও এখানে নেই৷ এখানকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এসব বিষয়ে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ না করে কর্মীদের উপর দমন পীড়ন নীতির আশ্রয় নিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে৷ টিএনজিসিএল -এর রাজধানীর আগরতলা শহরের কদমতলাস্থিত অফিসে পরিকাঠামো নিয়ে অভিযোগের আঙ্গুল তুলেছেন খোদ অফিসের কর্মীরাই৷

অফিস লেন থেকে টিএনজিসিএল-এর অফিসটি আচমকা কৃষ্ণনগরের কদমতলায় স্থানান্তর করা হয়৷ কিন্তু এখানে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হয়নি৷ এর ফলে কাজ করতে গিয়ে কর্মীদের জটিল সমস্যা সম্মুখিত হতে হয়েছে৷ এ বিষয়ে মুখ্য খুললেই কর্মীদের বিরুদ্ধে কঠোর মনোভাব ও দমন পীড়ন নীতির আশ্রয় নিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রশান্ত দত্ত৷ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রশান্তবাবু নিজেকে বিজেপির একনিষ্ঠ লোক বলে দাবি করে স্বৈরাচারী ব্যবস্থা চালিয়ে যাওয়া চেষ্টা চালাচ্ছেন৷ এখানকার কর্মসংসৃকতি লাটে উঠেছে৷ মহিলা কর্মী সহ আউট সোসিং যেসব কর্মী রয়েছে তাদের উপর দমন পীড়ন নীতি গ্রহণ করা হচ্ছে বলে অভিযোগ৷ করা হয়েছে৷ মহিলা কর্মীরা অফিসের টয়লেট, বাথরুমের উপযুক্ত ব্যবস্থা করার জন্য প্রশান্তবাবু দ্বারস্থ হলে মহিলা কর্মীদের প্রতি অসভ্য আচরণ করেন বলে অভিযোগ৷ এর এই প্রতিবাদে কর্মীরা ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে শনিবার দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখে৷
অবিলম্বে টিএনজিসিএল-এর অফিসের প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা না হলে তারা কর্মবিরতি করবেন বলে হুশিয়ারি দিয়েছেন৷ দায়িত্বপ্রাপ্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে টিএনজিসিএল-এর উধর্বতন কর্তৃপক্ষের কাছ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top