News Flash

  • Home
  • Uncategorized
  • ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের, দিন দিন চিন্তা বাড়ছে সাধারণ মানুষের
Image

ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের, দিন দিন চিন্তা বাড়ছে সাধারণ মানুষের

নয়াদিল্লি ও কলকাতা, ২৫ মে (হি.স.): জ্বালানি তেলের দর বেড়েই চলেছে| লোকসভা নির্বাচন মিটে গিয়েছে| ৩০৩ সংসদীয় আসনে জয়লাভ করে পুনরায় দিল্লির কুর্সিতে বসতে চলেছে মোদী সরকার| কিন্তু, আম জনতার অস্বস্তি বাড়িয়ে বিগত কয়েকদিন ধরে ছুটে চলেছে পেট্রোল ও ডিজেলের দর| শনিবার ফের বাড়ল জ্বালানি তেলের দাম| মধ্যরাত থেকে নয়াদিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইতে দামি হয়েছে পেট্রোল ও ডিজেল| দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইতে যথাক্রমে, ০.১৪ পয়সা, ০.১৪ পয়সা, ০.১৪ এবং ০.১৫ পয়সা করে  বেড়েছে পেট্রোলের দাম| এছাড়াও উপরোক্ত চারটি মেট্রো সিটিতে ডিজেলের দাম বেড়েছে ১২-১৩ পয়সা পর্যন্ত| দিল্লিতে ডিজেলের দাম বেড়েছে ০.১২ পয়সা, কলকাতায় ০.১২ পয়সা, মুম্বইতে ০.১২ এবং চেন্নাইতে ০.১৩ পয়সা বেড়েছে ডিজেলের দাম|

নতুন মূল্য অনুযায়ী দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম এখন ৭১.৫৩ টাকা, কলকাতায় ৭৩.৬০ টাকা, মুম্বইতে ৭৭.১৪ টাকা এবং চেন্নাইতে ৭৪.২৫ টাকা| পাশাপাশি দিল্লিতে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৬৬.৫৭ টাকা, কলকাতায় ৬৮.৩৩ টাকা, মুম্বইয়ে ৬৯.৭৫ টাকা এবং তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে ডিজেলের বর্ধিত দাম হল ৭০.৩৭ টাকা| রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছে, বিশ্ব বাজারে ফের মাথা তুলে দাঁড়িয়েছে তেলের দাম| তাই সামঞ্জস্য রাখতেই ভারতেও বাড়ছে জ্বালানি তেলের দাম|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top