News Flash

  • Home
  • Uncategorized
  • ফের জোড়া ভূকম্পন আন্দামান দ্বীপপুঞ্জে, কম্পাঙ্ক যথাক্রমে ৫.০ ও ৪.৮
Image

ফের জোড়া ভূকম্পন আন্দামান দ্বীপপুঞ্জে, কম্পাঙ্ক যথাক্রমে ৫.০ ও ৪.৮

পোর্ট ব্লেয়ার, ২৫ মে (হি.স.): আন্দামান দ্বীপপুঞ্জে ভূমিকম্প এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে| শনিবার ভোররাত ২.৫৩ মিনিট থেকে ভোর ৪.৪৯ মিনিটের মধ্যে পরপর দু’বার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান দ্বীপপুঞ্জ| পৃথক ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.০ এবং ৪.৮| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত জানিয়েছে, শনিবার ভোররাত ২.৫৩ মিনিট নাগাদ প্রথমে ৫.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান দ্বীপপুঞ্জে| ভূমিকম্পের উত্সস্থল ছিল ১৩.৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে| এরপর শনিবার ভোর ৪.৪৯ মিনিট নাগাদ ৪.৮ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান দ্বীপপুঞ্জে| আইএমডি জানিয়েছে, ভোর ৪.৪৯ মিনিট নাগাদ অনুভূত হওয়া ভূমিকম্পের উত্সস্থল ছিল ১০.৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯১.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে| প্রসঙ্গত,  আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এমনিতেই ভূকম্পনপ্রবণ| মাঝে মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ছোটোখাটো ভূমিকম্প লেগেই থাকে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top