News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের দুই আসনেই ফুটল পদ্ম
Image

রাজ্যের দুই আসনেই ফুটল পদ্ম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ রাজ্যের দুটি আসনেই বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে৷ তাতে, দীর্ঘ সময় ধরে রাজ্যের দুটি আসনের দখল হাতছাড়া হয়েছে বামেদের৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল, কংগ্রেস ও বামেদের মধ্যে দ্বিতীয় স্থান দখলে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে৷ কিন্তু, তাতে কংগ্রেস সফল হওয়ায় তৃতীয় স্থানে গিয়ে ঠেকেছে বামেরা৷


ত্রিপুরা পশ্চিম আসনে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক ৫ লক্ষ ৭০ হাজার ২১ এবং ত্রিপুরা পূর্ব আসনে দলীয় প্রার্থী রেবতিকুমার ত্রিপুরা ৪ লক্ষ ৭৯ হাজার ৬৩৪ ভোট পেয়েছেন৷ অন্যদিকে, পশ্চিম আসনে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক ২ লক্ষ ৬৬ হাজার ২৭৫ এবং বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত ১ লক্ষ ৭১ হাজার ১৭৫ ভোট পেয়েছেন৷ শাসক জোট শরিক আইপিএফটির প্রার্থী বৃষকেতু দেববর্মা এই আসনে পেয়েছেন ৪৩ হাজার ৭৬৪ ভোট৷ এদিকে, ত্রিপুরা পূর্ব আসনে কংগ্রেস প্রার্থী রাজকুমারী প্রজ্ঞা দেববর্মণ পেয়েছেন ২ লক্ষ ৭৬ হাজার ৫১৭ ভোট এবং বামফ্রন্ট প্রার্থী জীতেন্দ্র চৌধুরী পেয়েছেন ২ লক্ষ ৪৯৭ ভোট৷ এই আসনেও শাসক জোট শরিক আইপিএফটি প্রার্থী রাজস্বমন্ত্রী তথা দলের সভাপতি এনসি দেববর্মা পেয়েছেন ৪৫ হাজার ১৫৩ ভোট৷


লোকসভা নির্বাচনে বিজেপির ভোট শতাংশের হারে বেড়েছে৷ এই নির্বাচনে বিজেপি ৪৯.০৩ শতাংশ ভোট পেয়েছে৷ ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপি ৪৩ শতাংশ ভোট পেয়েছিল৷ লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য ফলাফল করেছে কংগ্রেস৷ এই নির্বাচনে কংগ্রেস ২৫.৩৪ শতাংশ ভোট পেয়েছে৷ অথচ বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল মাত্র ১.৮ শতাংশ ভোট৷ তাতে স্পষ্ট কংগ্রেসের ভোট বেড়েছে ২৩.৫৪ শতাংশ৷ এদিকে, বামেদের লোকসভা নির্বাচনে চূড়ান্ত ভরাডুবি হয়েছে৷ শতাংশের হারে বিধানসভার তুলনায় লোকসভা নির্বাচনে বামেদের ভোট কমেছে৷ গত বিধানসভা নির্বাচনে বামেরা ৪৪.৯ শতাংশ ভোট পেয়েছিল৷ একা সিপিএম পেয়েছিল ৪২.৭ শতাংশ ভোট৷ কিন্তু, লোকসভা নির্বাচনে বামেদের সংগ্রহ মাত্র ১৭.৩১ শতাংশ ভোট৷ তাতে বামেদের ভোট কমেছে ২৭.৫৯ শতাংশ৷ রাজ্যের প্রধান বিরোধী দল হয়েও লোকসভা নির্বাচনে বামেরা তৃতীয় স্থানে ঠাঁই পেয়েছে৷ সেই তুলনায় কংগ্রেস দ্বিতীয় স্থানে উঠে এসেছে৷ লোকসভা নির্বাচনে শাসক জোট শরিক আইপিএফটিরও ভোট কমেছে৷ এই নির্বাচনে আইপিএফটি ৪.১৬ শতাংশ ভোট পেয়েছে৷ অথচ তারাই ২০১৮ এর বিধানসভা নির্বাচনে ৭.৫ শতাংশ ভোট পেয়েছিল৷


এদিন, অপেক্ষা সহ্য হচ্ছিল না৷ তাই হয়তো ফলাফল ঘোষণার আগেই রাজ্যে গেরুয়া আবির এবং বাজি নিয়ে বেরিয়ে পড়েছিলেন বিজেপি সমর্থকরা৷ দুই আসনেই জয় নিশ্চিত জেনে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই রঙ খেলা শুরু হয়ে গিয়েছিল৷ সাথে পাল্লা দিয়ে বাজি পোড়ানো৷ খুশি শুধু যে রাজ্যের ফলাফলে, তা নয়৷ আবারও শক্তি বাড়িয়ে দিল্লির তখতে বসতে চলেছেন নরেন্দ্র মোদী৷ তাই উন্মাদনা দ্বিগুণ বেড়ে গিয়েছিল বিজেপি সমর্থকদের৷ অন্তত, আগরতলায় বিভিন্ন স্থানে তাঁদের হই-হুল্লোড় তা-ই প্রমাণ করছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top