News Flash

  • Home
  • Uncategorized
  • নিরবচ্ছিন্ন পরিষেবা পাঁচ আধিকারিককে জেলা অভিভাবকের দায়িত্ব দিল বিদ্যুৎ নিগম
Image

নিরবচ্ছিন্ন পরিষেবা পাঁচ আধিকারিককে জেলা অভিভাবকের দায়িত্ব দিল বিদ্যুৎ নিগম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার লক্ষ্যে বিদ্যুৎ নিগমের শীর্ষ পদাধিকারীদের জেলা অভিভাবক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে৷ বিদ্যুৎ নিগমের পাঁচ আধিকারিককে এই দায়িত্ব দেওয়া হয়েছে৷ তাঁরা বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত সমস্ত বিষয় দেখাশোনা করবেন৷


সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর এক বিজ্ঞপ্তি জানি করে জানিয়েছেন, এখন থেকে বিদ্যুৎ পরিষেবায় আরও উন্নতি আনতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ সেক্ষেত্রে নিগমের পাঁচ আধিকারিকদের বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে৷ বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে, ধলাই এবং খোয়াই জেলার দায়িত্বে ডিরেক্টর ট্যাকনিকেল এস কে সিং, পশ্চিম ও সিপাহীজলার দায়িত্বে ডিরেক্টর ফিনান্স অর্ণব চক্রবর্তী, মোগতি ও দক্ষিণ জেলার দায়িত্বে জেনেরাল ম্যানেজার টেকনিক্যাল নরেশ চন্দ্র দাস, উত্তর ও ঊনকোটি জেলার দায়িত্ব এডিশনাল জেনেরাল ম্যানেজার কনক লাল দাস এবং ট্রান্সমিশন সিস্টেমের জন্য এডিশনাল জেনেরাল ম্যানেজার রঞ্জন দেববর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে৷


বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া, সংস্কার, বিল সংগ্রহ, হুক লাইনের বিরুদ্ধে অভিযান এবং সুরক্ষা ব্যবস্থার প্রতি বিশেষ নজর দেবে ওই আধিকারিকরা৷ বিভিন্ন সময় ঝড়ে বিদ্যুৎ পরিষেবা ক্ষতিগ্রস্থ হলে দায়িত্বপ্রাপ্ত ওই আধিকারিকরা জেলাভিত্তিক সমস্যা সমাধানে উদ্যোগী হবেন৷ তাছাড়া, বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে বিশেষ শিবিরের আয়োজন এবং বিদ্যুৎ বিল সংগ্রহের বিষয়টি দেখবেন ওি আধিকারিকরা৷ শুধু তাই নয়, নিজ নিজ জেলাতে প্রত্যোক বিদ্যুৎ অফিস, সাব স্টেশনগুলিতে প্রতিনিয়ত পরিদর্শন করতে হবে তাঁদের৷ পাশাপাশি, কোন সংস্কার কাজে প্রয়োজনীয় সামগ্রী বন্দোবস্থ করার দায়িত্বও তাদের৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top