News Flash

  • Home
  • Uncategorized
  • আঠারমুড়ায় যান সন্ত্রাসে গুরুতর জখম দুই
Image

আঠারমুড়ায় যান সন্ত্রাসে গুরুতর জখম দুই

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ মে৷৷ ফের যান দূর্ঘটনা তেলিয়ামুড়া মহকুমার আঠারমুড়া পাহাড়ে৷ গুরুতর আহত হয়েছেন দুইজন৷ অল্প আহত হয়েছেন একজন৷ গুরুতর আহতদের চিকিৎসা চলছে মুঙ্গিয়াকামী স্বাস্থ্যকেন্দ্রে৷ দূর্ঘটনাটি ঘটেছে আঠারমুড়া পাহাড়ের ৩৬ মাইল এলাকায়৷


সোমবার বিকাল পাঁচটা নাগাদ এনএল-০১- কে- ৩৬৩২ নম্বরের তেলের ট্যাঙ্কার টাকা টিআর-০১-এস- ৮২৫৫ নম্বরের একটি বাইককে ধাক্কা দেয়৷ তাতে বাইক আরোহী প্রদীব দেববর্মা ও রাজেশ দেববর্মা রাস্তার উপর ছিটকে পড়ে যায়৷ রাজেশের অবস্থা শোচনীয় বলে জানা গিয়েছে৷ এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ ট্রাক চালককে আটক করে গণধোলাই দেয়৷ ট্রাক চালকের নাম কুইবীর সিনহা৷ বাড়ি ধর্মনগরে৷ রাজেশ ও কুইবীরকে নিয়ে যাওয়া হয় মুঙ্গিয়াকামী স্বাস্থ্যকেন্দ্রে৷ এদিকে, দুর্ঘটার খবর পেয়ে সাথে সাথেই সেখানে পৌঁছে মুঙ্গিয়াকামী থানার পুলিশ৷ দুর্ঘটনার একটি মামলা নিয়ে পুলিশ ট্রাক ও বাইকটি আটক করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top