News Flash

  • Home
  • Uncategorized
  • পদ্মবিলে ব্রাউনসুগার সহ তিন যুবককে পুলিশে দিল জনতা
Image

পদ্মবিলে ব্রাউনসুগার সহ তিন যুবককে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ মে৷৷ আবারও ধরা পড়ল ব্রাউন সুগার পাচারকারী৷ ঘটনা খোয়াইয়ের পদ্মবীল এলাকার জমাদারবাড়ীতে৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, রবিবার সকাল এগারটা নাগাদ রাস্তার পাশে এক ঝোপের মধ্যে বসে তিন যুবককে নেশা করতে দেখা যায়৷ পরবর্তী সময় এলাকাবাসী তাদের আটক করে এবং জিজ্ঞাসাবাদ করার পর তিন যুবক জানায় তারা এইসব সামগ্রী জমাদারবাড়ী এলাকার বাসিন্দা সুরজিৎ দেববর্মা ও কৃষ্ণা দেববর্মার কাছ থেকে সংগ্রহ করেছে৷


পরবর্তী সময়ে পুলিশের সাহায্য নিয়ে অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে মোবাইল ফোন সহ বিভিন্ন ধরনের নেশা সামগ্রী উদ্ধার করা হয়৷ এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন যাবৎ হাতকাটায় পরিতোষ দেবের সাথে হাত মলিয়েচালিয়েছে এই বেআইনী নেশা কারবার৷ যার ফলে সমগ্র জামাদারবাড়ির যুবকরা নেশা করার জন্য মোবাইল বাইক বন্ধক দিয়ে এদের কাছ থেকে ব্রাউন সুগার ও অন্যান্য নেশা সামগ্রী ক্রয় করছে৷ যার ফলে ধবংস হয়ে যায় বহু পরিবার৷ এলাকাবাসীর দাবী আইন যাতে এদের কঠোরতম শাস্তি দেয়৷ এদিকে, ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছেন এসডিপিও সৌরভ সেন এবং কৃষ্ণা দেববর্মাকে গ্রেপ্তার করেন৷ কিন্তু, সুরজিৎ দেববর্মাকে গ্রেপ্তার করতে পারেনি৷ কারণ সুরজিৎ দেববর্মা পালিয়ে গা ঢাকা দিয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top